2026 এর শেষপর্যন্ত 3 রাশিতে সদয় রাহু, আচমকা অর্থলাভ, পড়ুন Year End Lucky Zodiacs

চলতি বছরের শেষপর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে রাহু। এর ফলে লাভবান হতে চলেছে একাধিক রাশির জাতক ও জাতিকা। জ্যোতিষশাস্ত্র সেটাই বলছে।

Advertisement
2026 এর শেষপর্যন্ত 3 রাশিতে সদয় রাহু, আচমকা অর্থলাভ, পড়ুন Year End Lucky Zodiacsরাহু রাশিফল
হাইলাইটস
  • বছরের শেষপর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে রাহু।
  • লাভবান ৩ রাশির জাতক ও জাতিকা।

জ্যোতিষশাস্ত্রে রাহু হল পাপী ও মায়াবী গ্রহ। রাহুর গতিপথে বড় কোনও পরিবর্তন ঘটলে তার প্রভাব ১২টি রাশির জাতক-জাতিকাদের উপরেই পড়ে। রাহু, কেতু এবং শনি, এই তিন গ্রহ রাশি পরিবর্তন করতে বেশ দীর্ঘ সময় নেয়। বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছে রাহু। রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্রও পরিবর্তন করে এই গ্রহ। পঞ্জিকা অনুযায়ী, চলতি বছরের শেষপর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করবে রাহু। এই নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল। মঙ্গলের নক্ষত্রে রাহুর প্রবেশের ফলে ৩ রাশির জাতক-জাতিকাদের জন্য আগামী সময় বেশ শুভ হতে পারে। প্রায় ১১৫ দিন এই নক্ষত্রেই অবস্থান করবে রাহু। দেখে নেওয়া যাক, রাহুর নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির জীবনে কী প্রভাব পড়তে পারে।

মেষ রাশি: মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় রাহুর গোচর এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুভ ও লাভজনক হতে পারে। কর্মজীবনে বেশ কিছু ভাল এবং বড় সুযোগ আসতে পারে। বাড়তে পারে অর্থলাভের সম্ভাবনাও। আটকে থাকা কাজের গতি ফিরবে। পাশাপাশি আর্থিক লাভের সুযোগও ক্রমশ বাড়তে পারে। চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কোনও ভাল এবং লাভজনক চুক্তি হাতে আসতে পারে।

ধনু রাশি: মঙ্গলের নক্ষত্রে রাহুর গোচর ধনু রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে। সামাজিক সম্মান, পদ ও প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ। জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্য বাড়বে। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও পরিস্থিতি আপনার অনুকূলে যেতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা। ফলে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হওয়ার যোগ।

কন্যা রাশি: মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় রাহুর গোচর কন্যা রাশির জাতক ও জাতিকাদের সুখ-সুবিধা বৃদ্ধির সুযোগ। পারিবারিক জীবনে ভালবাসা ও বোঝাপড়া বজায় থাকবে। প্রেম ও রোম্যান্সের ক্ষেত্রেও ভাল সময় আসতে পারে। ব্যাঙ্ক ব্যালান্স বাড়বে। আগের তুলনায় আর্থিক পরিস্থিতি অনেকটাই শক্তিশালী হতে পারে।

Advertisement

POST A COMMENT
Advertisement