রাখীবন্ধন থেকে বদলাচ্ছে 4 Lucky রাশির কেরিয়ার, পড়ুন Raksha Bandhan Horoscope

রাখী উৎসবে একাধিক গ্রহের অবস্থান ৪ রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে বড় লাভ করবেন। আটকে থাকা কাজও গতি পাবে। 

Advertisement
রাখীবন্ধন থেকে বদলাচ্ছে 4 Lucky রাশির কেরিয়ার, পড়ুন Raksha Bandhan Horoscopeরাখীবন্ধনের রাশিফল
হাইলাইটস
  • রাখী উৎসবে লাকি ৪ রাশি।
  • আটকে থাকা কাজে গতি

চলতি বছর ২৮ অগাস্ট রাখিবন্ধন উৎসব। ভাই-বোনের সম্পর্কের এই বিশেষ উৎসব প্রতি বছর শ্রাবণ পূর্ণিমায় পালিত হয়। তবে ২০২৬ সালে এই দিনটি শুধু ধর্মীয় দিক থেকেই নয়, জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ রাখির শুভক্ষণে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। পাশাপাশি সূর্য নিজের রাশি সিংহে অবস্থান করবেন। ফলে এর শুভ প্রভাব আরও কয়েক গুণ বাড়তে পারে। অন্যদিকে বৃহস্পতি নিজের উচ্চ রাশিতে অবস্থান করবে। গ্রহের এই অবস্থান ৪টি রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ হতে পারে। চাকরি, ব্যবসা, সম্পর্ক এবং আর্থিক ক্ষেত্রে বড় লাভের পাশাপাশি দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও গতি পাবে। 

মেষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের আটকে থাকা কাজে বড় সাফল্য আসতে পারে। মনের মতো লাভের যোগ। কাজকর্মে যে বাধা আসছিল, তা ধীরে ধীরে দূর হতে পারে। পরিবারের কোনও প্রিয় মানুষ আবার কাছাকাছি আসতে পারেন। কেরিয়ার এবং আর্থিক ক্ষেত্রে করা পরিশ্রমের ভাল ফল মিলবে। এই সময় বড় কোনও লাভের মুখও দেখতে পারেন।

কর্কট রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের ভাল সময় শুরু হতে পারে। মনের মতো সাফল্য পাওয়ার পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ কাজ শেষ হবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের লাভের সম্ভাবনা। কেরিয়ারেও নতুন দিশা খুঁজে পেতে পারেন। পরিবারের জন্য এই সময় কোনও দামি জিনিস কিনতে পারেন। পরিশ্রমের ফল লাভ। 

সিংহ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের লাভের যোগ তৈরি হচ্ছে। নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। তাঁদের সঙ্গে হাত মিলিয়ে নতুন কোনও কাজ শুরু করার সুযোগও আসতে পারে। কেরিয়ারে উন্নতির নতুন পথ খুলে যাবে। আত্মবিশ্বাস বাড়বে। নিজের উপর ভরসা আগের তুলনায় অনেকটাই বাড়বে। ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে যান।

তুলা রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য এই সময় নতুন করে শুরু করার। দীর্ঘদিন ধরে যে কাজের জন্য চেষ্টা করে চলেছেন, তাতে সাফল্য আসতে পারে। কেরিয়ারে নতুন দিশা। বিনিয়োগের ক্ষেত্রে নতুন পরিকল্পনা কার্যকর হতে পারে। আর্থিক দিক থেকেও ইতিবাচক পরিবর্তন দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

POST A COMMENT
Advertisement