Lucky Rashi: মার্চে এই রাশিগুলির ভাগ্যবদলLuck Change March 2026: ফাল্গুনের শেষে মহাকাশে গ্রহাধিপতিদের সিংহাসন বদলের পালায় এবার এক অভূতপূর্ব ও বিরল সংযোগ। আগামী ১৮ মার্চ মীন রাশিতে একত্রে অবস্থান করতে চলেছেন শনি, চন্দ্র, সূর্য এবং শুক্র। জ্যোতিষ শাস্ত্রের বিচারে এই চার শক্তিশালী গ্রহের মিলন তৈরি করছে এক শক্তিশালী ‘চতুর্গ্রহী যোগ’। দেবগুরু বৃহস্পতির রাশিতে এই মিলন কেবল বিরল নয়, বরং অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। আগামী ১৮ মার্চ থেকে ২১ মার্চ, এই তিন দিনের মাহেন্দ্রক্ষণে তিন রাশির জাতক-জাতিকার জীবনে এক অভাবনীয় সাফল্যের দুয়ার খুলে যেতে পারে। নক্ষত্রলোকের এই টানাপোড়েনে কাদের পকেটে উপচে পড়বে অর্থ আর কাদের কপালে জুটবে রাজকীয় সম্মান, তা নিয়ে চর্চা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।
বৃষ রাশি
এই চতুর্গ্রহী যোগ বৃষ রাশির জাতকদের জন্য রাজযোগের সম্ভাবনা তৈরি করছে। বিশেষত আর্থিক ক্ষেত্রে বড়সড় উন্নতির ইঙ্গিত দিচ্ছে এই গ্রহ সংস্থান। যারা ব্যবসায়িক সম্প্রসারণ বা নতুন কোনো বিনিয়োগের কথা ভাবছেন, তাঁদের জন্য সময়টি অত্যন্ত শুভ। অবিবাহিতদের জীবনে মনের মানুষের আগমনের সম্ভাবনা যেমন রয়েছে, তেমনই কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজরে পড়ার ফলে পদোন্নতির যোগও প্রবল। তবে এই সময় লেনদেনের ক্ষেত্রে সামান্য সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা।
ধনু
ধনু রাশির অধিপতি বৃহস্পতির ঘরেই এই চতুর্গ্রহী যোগ গঠিত হওয়ায় এই রাশির জাতকদের ভাগ্যের রুদ্ধদ্বার অবারিত হবে। দীর্ঘদিনের অমীমাংসিত বা মুলতুবি থাকা কাজ এবার অনায়াসেই শেষ হবে। কর্মজীবনে বড় কোনো মাইলফলক ছোঁয়ার সুবর্ণ সুযোগ আসতে পারে। নতুন কোনো স্থাবর সম্পত্তি বা যানবাহন কেনার যোগও রয়েছে। বুদ্ধিমত্তার সঙ্গে ব্যয় করলে সঞ্চয় বাড়বে বহুগুণ, যা আপনার আর্থিক ভিতকে আরও মজবুত করবে।
মীন
মীন রাশিতেই এই চার গ্রহের সহাবস্থান ঘটায় সংশ্লিষ্ট রাশির জাতকদের আত্মবিশ্বাস ও ব্যক্তিত্বে এক নতুন জেল্লা দেখা যাবে। সামাজিক জীবনে এবং কর্মক্ষেত্রে আপনার ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। যারা দীর্ঘ দিন ধরে চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের সেই ইচ্ছে এবার পূর্ণ হতে পারে। পদোন্নতির পাশাপাশি সামাজিক সম্মান ও প্রতিপত্তি লাভের যোগও প্রবল। প্রেম ও দাম্পত্য জীবনে এক অনাবিল সুখের বাতাবরণ বজায় থাকবে।
জ্যোতিষবিদদের মতে, ১৮ থেকে ২১ মার্চের এই সময়সীমা আক্ষরিক অর্থেই ভাগ্য বদলের সময়। বৃহস্পতির রাশিতে শনি ও সূর্যের মতো শক্তিশালী গ্রহের উপস্থিতি যেমন কঠোর পরিশ্রমের সুফল দেবে, তেমনই শুক্র ও চন্দ্রের প্রভাব মানসিক প্রশান্তি ও বিলাসিতার জোগান দেবে। মীন রাশির এই মহাজাগতিক মিলন সাধারণ মানুষের জীবনে এক নতুন দিশা দেখাতে পারে।