ফেব্রুয়ারি রাশিফলSpecial Joint Rashifal: আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আকাশে ঘটতে চলেছে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। ছয়টি গ্রহ একসঙ্গে প্রায় সরলরেখায় অবস্থান করবে, যা সহজেই সন্ধ্যার আকাশে দেখা যেতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই গ্রহসম্মিলনের শীর্ষ সময় ২৮ ফেব্রুয়ারি ২০২৬, সূর্যাস্তের কিছুক্ষণ পরে পশ্চিম দিগন্তে।
এই বিরল সমাবেশে অংশ নেবে Mercury, Venus, Neptune, Saturn, Uranus এবং Jupiter। মহাকাশ গবেষণা সংস্থা NASA জানিয়েছে, বুধ, শুক্র, শনি ও বৃহস্পতি খালি চোখেই দেখা যাবে। তবে ইউরেনাস ও নেপচুন দেখার জন্য দূরবীন প্রয়োজন হবে।
জ্যোতিষশাস্ত্র মতে, এই বিরল গ্রহসংযোগ কিছু রাশির জাতকদের জীবনে বিশেষ শুভ প্রভাব ফেলতে পারে। বিশেষত মেষ, মিথুন, সিংহ, কন্যা, তুলা ও ধনু রাশির জাতকদের জন্য এটি সৌভাগ্যের বার্তা নিয়ে আসতে পারে বলে মত জ্যোতিষীদের।
মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ তৈরি হতে পারে। আয় বৃদ্ধি এবং শনির সাড়ে সাতির প্রভাব কিছুটা কমতে পারে। মিথুন (Mithun) রাশির জাতকদের কেরিয়ারে উন্নতি, পদোন্নতি এবং বিদেশযাত্রার সুযোগ তৈরি হতে পারে। সিংহ (Singh) রাশির জন্য ব্যবসায়িক সম্প্রসারণ ও দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে।
কন্যা (Kanya) রাশির জাতকদের স্বাস্থ্যগত উন্নতি এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। তুলা (Tula) রাশির ক্ষেত্রে নতুন ব্যবসা শুরু, একাধিক আয় উৎস তৈরি এবং সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত মিলছে। ধনু (Dhanu) রাশির জাতকদের কেরিয়ার ও সামগ্রিক ভাগ্যে উত্থান দেখা যেতে পারে।
জ্যোতির্বিজ্ঞানীদের পরামর্শ, সূর্যাস্তের প্রায় ৩০ মিনিট পরে খোলা আকাশে, আলোক দূষণ কম এমন স্থানে দাঁড়িয়ে পশ্চিম দিগন্তের দিকে তাকালেই এই দৃশ্য উপভোগ করা যাবে। সঠিক অবস্থান জানতে স্টার ম্যাপিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে। অন্যদিকে জ্যোতিষীরা এই গ্রহসংযোগকে ‘পঞ্চগ্রহী রাজযোগ’ বা ‘লক্ষ্মী নারায়ণ যোগ’-এর সঙ্গে তুলনা করে আর্থিক সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছেন।