Janmashtami 2023: শুভ যোগে পালিত হবে জন্মাষ্টমী, কৃষ্ণের কৃপা থাকবে ৩ রাশির ওপর

Janmashtami 2023: এই বছর ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়।

Advertisement
শুভ যোগে পালিত হবে জন্মাষ্টমী, কৃষ্ণের কৃপা থাকবে ৩ রাশির ওপর৩ রাশির ওপর কৃষ্ণের কৃপা থাকবে
হাইলাইটস
  • এই বছর ৬ ও ৭ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান।
  • পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী।

এই বছর ৬ ও ৭ সেপ্টেম্বর  পালিত হবে জন্মাষ্টমীর অনুষ্ঠান। পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। এই দিন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মর্ত্যে আবির্ভূত হয়েছিলেন। সেই কারণে এই দিনটি শ্রীকৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। হিন্দুধর্মে জন্মাষ্টমী অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ একটি উৎসব। মিছরি ও মাখন দিয়ে ছোট্ট গোপালের পুজো করা হয়। তবে এই জন্মাষ্টমীতে তিন রাশির ওপর গোপালের কৃপা থাকবে বলে জানা গিয়েছে। আসুন জেনে নিই সেই ৩ রাশি কোনগুলি। 

কর্কট রাশি
আগামী জন্মাষ্টমীর পুণ্য তিথিতে গোপালের আশীর্বাদে ভাগ্য খুলে যাবে কর্কট রাশির জাতকদের। জন্মাষ্টমীর পুজো করলে বিশেষ ভাবে লাভবান হবেন আপনি। কর্কট রাশির জাতকদের মনের সব ইচ্ছে পূরণ হবে। এরা মনের শান্তি ও সুখ লাভ করবেন। কর্কট রাশির জাতকরা এদিন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানির আশীর্বাদও লাভ করবেন।

সিংহ রাশি
এই বছর জন্মাষ্টমী তিথি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক হতে চলেছে। এই সময় বড় কোনও উন্নতি করার সুযোগ পাবেন আপনি। ছোট্ট গোপালের কৃপায় সব কাজেই সাফল্য লাভ করবেন। জীবনে সুখ ও সমৃদ্ধি বাড়বে সিংহ রাশির জাতকদের। পারিবারিক জীবনে শান্তি থাকবে। আর্থিক উন্নতির যোগ আছে।

বৃষ রাশি
জন্মাষ্টমীতে ভাগ্যের পূর্ণ সহায়তা পাবেন বৃষ রাশির জাতকরা। শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হবে আপনার উপর। এই সময় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য পাবেন বৃষ রাশির জাতকরা। এতদিন আপনার করা পরিশ্রমের ফল এবার লাভ করবেন। স্বাস্থ্য ভালো থাকবে। মনেও সুখ ও শান্তি বজায় থাকবে বৃষ রাশির জাতকদের।

POST A COMMENT
Advertisement