শশী আদিত্য রাজযোগ ২০২৬বৈদিক জ্যোতিষ মতে, সিংহ হল আত্মবিশ্বাস, নেতৃত্ব, তেজ, অধিকার এবং কর্তৃত্বের কারক। আর অপরদিকে চন্দ্র হল মন, মা ও আবেগের কারক। আর এই দুই মিলে তৈরি করছে সূর্য ও চন্দ্রের শক্তিশালী সংযোগ। এটির নাম শশী আদিত্য রাজযোগ। আর আজ, ৭ সেপ্টেম্বর সিংহ রাশিতে শশী আদিত্য রাজযোগ সক্রিয় হচ্ছে। এই সময়ে সিংহ রাশিতে আগে থেকেই অবস্থান করা সূর্যের সঙ্গে চন্দ্র এসে মিলিত হচ্ছে। যার ফলে তৈরি হচ্ছে এই যোগ। এটা ১৩ সেপ্টেম্বর পর্যন্ত অ্যাক্টিভ থাকবে। এই যোগে সেরা সময় কাটাবে ৪ রাশি। আপনাদের আয় বাড়বে। জীবনে আসবে সুসময়। সেই সঙ্গে চাকরি ও ব্যবসায় এগিয়ে যাবেন। তাই ঝটপট এমন ৪ রাশি সম্পর্কে জেনে নিন, যেগুলি এই রাজযোগে ভাল সময় কাটাবে।
মেষ রাশি
শশী আদিত্য রাজযোগ অ্যাক্টিভ থাকবে। যার জন্য ভাল সময় কাটাবে মেষ রাশি। এই যোগের প্রভাবে কাজের জায়গায় জটিলতা মিটে যাবে। আর্থিক স্থিতির বড়সড় উন্নতি হবে। এই সময় যে কোনও জায়গায় টাকা বিনিয়োগ করুন। বিরাট রিটার্ন পাবেন। এই সময় পরিবারেও সেরা সময় আসবে। মিটে যাবে বহু জটিলতা।
বৃষ রাশি
এই রাশির জন্যও শশী আদিত্য রাজযোগ ভাল সময় নিয়ে আসবে। আর্থিক স্থিতি ফিরবে। আয় বৃদ্ধি পাবে। নতুন আয়ের রাস্তাও তৈরি হয়ে যাবে। এই যোগে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। সেই সঙ্গে হুট করে ধন সম্পত্তি পাওয়ার সম্ভাবনাও বাড়বে। এছাড়া বৃষ রাশির জাতক এবং জাতিকারা এই সময় এগিয়ে যাবেন।
মিথুন রাশি
এই যোগে সমাজে মান-সম্মান বাড়বে। বিরাট উন্নতি শুধুই সময়ের অপেক্ষা। এই সময় চাকরিতেও এগিয়ে যাবেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। ব্যবসা বড় হবে। মিলবে বিরাট টাকা। এই সময় টাকা পয়সার সমস্যা থাকবে না।
এই যোগে ঝামেলা ও অশান্তি থেকে মুক্তি পেতে পারেন। সেই সঙ্গে পরিবারে আসবে সুসময়। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না।
মীন রাশি
এই সময় মানসিক চাপ কাটিয়ে ফেলতে পারবেন। আইনি জটিলতা মিটবে। আয়ের নতুন সোর্স তৈরি হবে। এই যোগে টাকা পয়সা নিয়ে বাড়তি কোনও সমস্যা থাকবে না।
শশী আদিত্য যোগে অনেক বড় সমস্যার সমাধান করে ফেলতে পারবেন। মিটে যাবে বড়সড় জটিলতা। তাই চিন্তার কিছু নেই।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।