শনি রাশিফলজ্যোতিষশাস্ত্রে ন্যায়ের দেবতা হলেন শনিদেব। বিরাজ করছেন মীন রাশিতে। অগাস্ট মাসে এক নক্ষত্র পরিবর্তন করতে চলেছে শনি। পঞ্জিকা অনুযায়ী,আগামী ২০ অগাস্ট শনিদেব প্রবেশ করবেন রেবতী নক্ষত্রে। ৯ অক্টোবর পর্যন্ত তিনি এই নক্ষত্রেই অবস্থান করবেন। এই সময়ে ৩ রাশির জাতক ও জাতিকাকে বাড়তি সতর্ক থাকতে হবে। রেবতী নক্ষত্রের অধিপতি গ্রহ বুধ। শনি ও বুধের এই যোগে প্রভাবিত হবেন ৩ রাশির জাতক ও জাতিকা। অত্যন্ত মেপে পা ফেলতে হবে। শারীরিক অসুস্থতা ও আর্থিক ক্ষতির আশঙ্কা প্রবল।
কর্কট রাশি- রেবতী নক্ষত্রে শনির প্রবেশ এই রাশির জাতক ও জাতিকাদের জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। তাড়াহুড়ো করে নেওয়া কোনও সিদ্ধান্ত নেবেন না। বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। কর্মক্ষেত্রে কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। নিজের কাজ নিয়ে সতর্ক থাকুন। ঋতু পরিবর্তনের অসুস্থতা থেকে সাবধান থাকা প্রয়োজন। পারিবারিক কোনও বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তাভাবনা করুন। কথা কাটাকাটিতে জড়াবেন না। অহেতুক খরচ বৃদ্ধির সম্ভাবনা। তাই বাজেট মেনে চলাই বুদ্ধিমানের কাজ হবে।
কন্যা রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের সতর্কতা জরুরি। নতুন কোনও কাজ শুরু করলে বাধা আসতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। অপ্রয়োজনীয় খরচে লাগাম দিন। গাড়ি চালানোর সময় এবং রাস্তায় হাঁটার সময় সাবধান থাকুন। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে নিজেদের দায়িত্ব অত্যন্ত গুরুত্ব দিয়ে পালন করতে হবে। পারিবারিক কোনও সমস্যা নিয়ে মতভেদের সৃষ্টি হতে পারে। দূরে ভ্রমণের পরিকল্পনা থাকলে চিন্তাভাবনা করে যান।
মকর রাশি- এই রাশির জাতক-জাতিকাদের প্রতিটি পদক্ষেপ ভেবেচিন্তে ফেলতে হবে। সামান্য অবহেলা বা অসাবধানতাও বড়সড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। চাকরিতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে আচরণ সংযত রাখুন। যে কোনও ধরনের বিতর্ক থেকে দূরে থাকুন। মেজাজ নিয়ন্ত্রণে রেখে পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায়ীদের নতুন কোনও চুক্তির আগে সমস্ত আইনি নথিপত্র ভাল করে খতিয়ে দেখা উচিত।