Saturn Lucky Zodiacs From 22 April: ২২ এপ্রিল থেকে ৫ রাশির কেরিয়ার তুঙ্গে, মুখ তুলে চাইছেন বড়বাবা

গত ১৩ মার্চ মীন রাশিতে অস্ত গিয়েছিলেন শনি। আগামী ২২ এপ্রিল বুধবার ভোর ৪টে ৪৯ মিনিটে শনির উদয় হতে চলেছে। এর ফলে শনির প্রভাব প্রবলভাবে পড়বে ৫ রাশিতে।

Advertisement
২২ এপ্রিল থেকে ৫ রাশির কেরিয়ার তুঙ্গে, মুখ তুলে চাইছেন বড়বাবাশনি রাশিফল
হাইলাইটস
  • ১৩ মার্চ মীন রাশিতে অস্ত গিয়েছিলেন শনি।
  • আগামী ২২ এপ্রিল শনির উদয়।

শনিদেব হলেন কর্মফলদাতা। ন্যায়ের দেবতা। গ্রহদের মধ্যে শনির গতি সবচেয়ে মন্থর। গত ১৩ মার্চ মীন রাশিতে অস্ত গিয়েছিলেন শনিদেব। আগামী ২২ এপ্রিল বুধবার ভোর ৪টে ৪৯ মিনিটে শনির উদয় হতে চলেছে। এর ফলে শনির প্রভাব প্রবলভাবে পড়বে ৫ রাশিতে। আসতে চলেছে জীবনে ইতিবাচক পরিবর্তন। 

বৃষ রাশি- এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির উদয় অত্যন্ত শুভ। আটকে থাকা কাজগুলি এবার দ্রুত গতিতে সম্পন্ন হবে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। আপনার আর্থিক অবস্থা শক্তিশালী হবে। চাকরিজীবীদের বেতন বৃদ্ধির যোগ। কঠোর পরিশ্রমের ফল পাবেন। ঘটবে আর্থিক সমৃদ্ধি।

মিথুন রাশি- কেরিয়ারে দারুণ সুযোগ পাবেন। পরিশ্রমের ফল পাবেন আপনি। চাকরি পরিবর্তনের কথা ভাবলে ভাল সুযোগ পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতায় পদোন্নতি বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা। কেরিয়ারে উন্নতির যোগ।

সিংহ রাশি- শনির উদয় সিংহ রাশির জাতক ও জাতিকাদের মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেবে। ঋণ বা আর্থিক অনটন থেকে মুক্তি পেতে পারেন। বিনিয়োগ থেকে অপ্রত্যাশিত লাভ। পারিবারিক বিবাদ মিটে যাবে। মনের শান্তি ফিরবে। জীবনে উন্নতি।

তুলা রাশি- শনির উদয়ে আপনার জীবনে সুখ-স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধি বৃদ্ধি। নতুন বাড়ি বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ। সমাজে মান-সম্মান বাড়বে। বড় কোনও ব্যবসায়িক চুক্তিতে লাভবান হবেন। ব্যক্তিগত জীবন ও কেরিয়ারে ইতিবাচক বদল আসবে।

ধনু রাশি- এই সময়টি অত্যন্ত সৌভাগ্যের। শনির প্রভাবে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে। চাকরি বা ব্যবসায় আপনার নেওয়া সিদ্ধান্ত ফলদায়ী হবে। পুরনো বিনিয়োগ থেকে ভালো মুনাফা লাভ। পরিশ্রম ও নিষ্ঠার ফল পাবেন। কেরিয়ার ও আর্থিক দিক থেকে সময়টি আপনার অনুকূলে।

POST A COMMENT
Advertisement