Shani Brihaspati Yuti: শনি-বৃহস্পতির ডবল ধামাকা, জুনেই কপাল খুলবে ৪ রাশির

Saturn Jupiter astrology: জুনেই ভাগ্যের চাকা ঘুরতে ৪ রাশির। জ্যোতিষ মতে, শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থান তৈরি হচ্ছে। এর ফলে শুভ যোগ সৃষ্টি হচ্ছে। তার জেরে কেরিয়ার, টাকা, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৪ রাশির জাতকদের জন্য।

Advertisement
শনি-বৃহস্পতির ডবল ধামাকা, জুনেই কপাল খুলবে ৪ রাশির কেরিয়ার, টাকা, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৪ রাশির জাতকদের জন্য।
হাইলাইটস
  • জুনেই ভাগ্যের চাকা ঘুরতে ৪ রাশির।
  • জ্যোতিষ মতে, শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থান তৈরি হচ্ছে।
  • ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৪ রাশির জাতকদের জন্য।

Saturn Jupiter astrology: জুনেই ভাগ্যের চাকা ঘুরতে ৪ রাশির। জ্যোতিষ মতে, শনি এবং বৃহস্পতির বিশেষ অবস্থান তৈরি হচ্ছে। এর ফলে শুভ যোগ সৃষ্টি হচ্ছে। তার জেরে কেরিয়ার, টাকা, ব্যবসা এবং ব্যক্তিগত জীবনে বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে ৪ রাশির জাতকদের জন্য। দীর্ঘ দিনের আটকে থাকা কাজেও মিলতে পারে সাফল্য। বৈদিক জ্যোতিষে শনি কর্মফলদাতা গ্রহ হিসেবে পরিচিত। অন্য দিকে বৃহস্পতিকে ধরা হয় সৌভাগ্য, জ্ঞান এবং সমৃদ্ধির কারক। এই দুই গ্রহের শুভ প্রভাব একসঙ্গে পড়লে জীবনে ইতিবাচক পরিবর্তন আসে বলেই মনে করেন জ্যোতিষীরা। জ্যোতিষীদের মতে, এই সময় ইতিবাচক মনোভাব বজায় রাখা জরুরি। নতুন পরিকল্পনা শুরু করার জন্যও সময় ভাল হতে পারে। তবে শুধু গ্রহের অবস্থান নয়, নিজের পরিশ্রম এবং সিদ্ধান্তও জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বলেই মত বিশেষজ্ঞদের। জুন মাসে কারা বিশেষভাবে লাভবান হতে পারেন? আসুন জেনে নেওয়া যাক।

বৃষ রাশি
জুন মাসে বৃষ রাশির জাতকদের আর্থিক অবস্থার উন্নতির সম্ভাবনা রয়েছে। নতুন আয়ের রাস্তা খুলতে পারে। চাকরিক্ষেত্রে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও রয়েছে। ব্যবসার ক্ষেত্রেও লাভের ইঙ্গিত রয়েছে। পরিবারের সঙ্গে সম্পর্ক আরও ভাল হতে পারে।

সিংহ রাশি
শনির প্রভাব এবং বৃহস্পতির শুভ দৃষ্টি সিংহ রাশির জন্য ইতিবাচক সময় নিয়ে আসতে পারে। দীর্ঘ দিনের কোনও সমস্যা থেকে মুক্তি মিলতে পারে। কেরিয়ারে নতুন সুযোগ আসতে পারে। যাঁরা নতুন কাজ বা ব্যবসা শুরু করতে চাইছেন, তাঁদের জন্য সময় অনুকূল বলে মনে করা হচ্ছে।

তুলা রাশি
জুনে তুলা রাশির জাতকদের ভাগ্য সহায় থাকতে পারে। বিশেষ করে টাকা-পয়সা সংক্রান্ত সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা ফিরে পাওয়ার যোগও তৈরি হয়েছে। পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও সাফল্য আসতে পারে।

মকর রাশি
শনি মকর রাশির অধিপতি হওয়ায় এই রাশির উপর তার প্রভাব বেশি পড়ে। জুন মাসে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে কেরিয়ারে উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিতে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভের সম্ভাবনাও রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ ও লোকমতভিত্তিক। এগুলি সম্পাদকীয় বিশ্লেষণ বা সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement