শনির রাশিফলজ্যোতিষ গণনা বলছে, ২০২৬ সালের ১১ ডিসেম্বর মীন রাশিতে সোজা পথে চলতে শুরু করবে শনি। জ্যোতিষশাস্ত্রে শনির অবস্থান পরিবর্তন বিশেষ গুরুত্বপূর্ণ। লোকবিশ্বাস, শনির মার্গী দশার প্রভাবে ৩ রাশির জাতক ও জাতিকাদের গোল্ডেন টাইম শুরু হবে। এই সময়ে কেউ দীর্ঘদিনের সমস্যা থেকে স্বস্তি পেতে পারেন, আবার কেউ নিজের চেষ্টার আরও ভাল ফল পেতে পারেন। জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম, শৃঙ্খলা, পরিশ্রম ও ন্যায়ের কারক গ্রহ বলে মনে করা হয়। তাই দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন এবং সাফল্যের অপেক্ষায় রয়েছেন, এমন ব্যক্তিদের জন্য শনির সোজা চলন শুভ। এই সময়ে চাকরি ও ব্যবসায় উন্নতির নতুন সুযোগ। দেখে নেওয়া যাক কোন কোন রাশির জাতক ও জাতিকাদের জন্য সময়টি শুভ হতে পারে।
কর্কট রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির মার্গী চলন অনুকূল ফল নিয়ে আসতে পারে। ভাগ্যের সহায়তায় দীর্ঘদিন ধরে আটকে থাকা একাধিক কাজ শেষ হতে পারে। যে কাজে দীর্ঘদিন ধরে বাধা আসছিল, তাতেও ধীরে ধীরে অগ্রগতি দেখা যেতে পারে। এই সময়ে কোনও বড় স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। পুরনো কোনও বিনিয়োগ থেকে লাভের যোগ। পরিবারে আনন্দের পরিবেশ। চাকরি পরিবর্তন বা ব্যবসায় নতুন কিছু করার ক্ষেত্রেও সাফল্য পেতে পারেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম স্বীকৃতি পেতে পারে। খুলে যেতে পারে উন্নতির নতুন পথ।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির সোজা চলন ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এই সময়ে পরিশ্রমের ভাল ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। কাজের পরিস্থিতিতেও উন্নতি। ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ। চাকরি পাওয়ার জন্য করা চেষ্টাও সফল হওয়ার সম্ভাবনা। নতুন কোনও পরিকল্পনা নিয়ে কাজ শুরু করা বা আগে থেকে চলা কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ পেতে পারেন।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির মার্গী চলন কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা মনের মতো সুযোগ পেতে পারেন। ব্যবসায়ীরা নিজেদের কাজের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন। নতুন পরিকল্পনা থেকে লাভ করার সুযোগ। পরিবারের কোনও সদস্য আপনার জন্য বড় উপহার নিয়ে আসতে পারেন। পাবেন পরিশ্রমের ফল। তবে কাজে মনোযোগ দিন।