শনির রাশিফলজ্যোতিষে কর্ম, শৃঙ্খলা, পরিশ্রম, ন্যায়বিচারের কারক মনে করা হয় শনিকে। সেই কারণে শনির অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বদলে যায় ব্যক্তির ভাগ্য। পঞ্জিকা অনুযায়ী, ৯ অক্টোবর, শুক্রবার সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব। সেই সময় বক্রী অবস্থায় থাকবেন। ১১ ডিসেম্বর মার্গী হবেন শনিদেব। উত্তরভাদ্রপদ নক্ষত্রে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অবস্থান করবেন। এই পুরো সময়টা ৪ রাশির জন্য হতে চলেছে খুবই শুভ। চলুন জেনে নেওয়া যাক।
কুম্ভ রাশি: আপনার জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন কেরিয়ারের দিক থেকে শুভ। এই রাশিতে চলছে শনির সাড়ে সাতির প্রভাবও। শনির নিজের নক্ষত্রে প্রবেশের ফলে সাড়ে সাতির প্রভাব কিছুটা কমবে। চাকরিতে নতুন দায়িত্ব বা পদোন্নতির সুযোগ। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজেও গতি। ব্যবসায়ীদের নতুন যোগাযোগ থেকে লাভের সম্ভাবনা। পাশাপাশি আয়ের নতুন পথও খুলে যেতে পারে।
মেষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের ক্ষেত্রে শনির এই পরিবর্তনের ফলে সুবর্ণ সময় চলবে। পরিশ্রমের ফল লাভ। কমবে সাড়ে সাতির প্রভাবও। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা। নতুন দায়িত্ব উন্নতির পথ খুলে দিতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। অর্থ সঞ্চয়েও সাফল্য আসতে পারে। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কেরিয়ারে নতুন দিশা। আপনার উপর থেকে কমবে ঢাইয়ার প্রভাব। জ্যোতিষ মতে, শনির নিজের নক্ষত্রে প্রবেশের ফলে এই দশার অশুভ প্রভাব থেকে স্বস্তি মিলবে। কর্মক্ষেত্রে পরিশ্রম ও শৃঙ্খলার জন্য প্রশংসা পেতে পারেন। পদোন্নতি বা আয়বৃদ্ধির সুযোগও আসতে পারে। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। সাফল্য পেতে ধৈর্য ধরে এগোনো জরুরি।
মীন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন কেরিয়ারে স্থিতিশীলতা আনবে। আর্থিক লাভের সম্ভাবনা। কমবে আপনার শনির সাড়ে সাতির প্রভাবও। যাঁরা চাকরির খোঁজ করছেন, তাঁরা ভাল খবর পেতে পারেন। ব্যবসায় দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। শনির কৃপায় ধীরে ধীরে আর্থিক পরিস্থিতি মজবুত হতে পারে।