গোল্ডেন টাইম শুরু হচ্ছে 4 রাশির কেরিয়ারে, সদয় শনিদেব, পড়ুন Saturn Career Horoscope

শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাব পড়বে একাধিক রাশির জাতক ও জাতিকার ভাগ্যে। এই দশা শুভ হবে। চলুন জেনে নেওয়া যাক।

Advertisement
গোল্ডেন টাইম শুরু হচ্ছে 4 রাশির কেরিয়ারে, সদয় শনিদেব, পড়ুন Saturn Career Horoscopeশনির রাশিফল
হাইলাইটস
  • শনির নক্ষত্র পরিবর্তনে লাভবান।
  • কেরিয়ারে শুভ ফল ৪ রাশির।

শনি হলেন কর্মফলদাতা। জাতক ও জাতিকাদের কর্ম অনুযায়ী ফল দেন। তাই জ্যোতিষে শনির প্রভাব বিশেষ গুরুত্বের। শনি ধীর গতির গ্রহ। একটি রাশিতেই থাকে আড়াই বছর। এর মাঝে কখনও সোজা পথে চলে, কখনও উল্টো। এই সময় নক্ষত্রও পরিবর্তন করে শনি। পঞ্জিকা মতে, আগামী ৯ অক্টোবর উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই গ্রহ। ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান থাকবে। উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি স্বয়ং শনি। শনির এই অবস্থানে লাভবান হবে ৪ রাশির জাতক। চলুন জেনে নেওয়া যাক। 

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত লাভজনক হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হওয়ার সম্ভাবনা। চাকরিজীবীরা নতুন দায়িত্ব পাবেন। আয় বাড়ার পাশাপাশি ব্যবসায়ও লাভের সুযোগ। দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকলে তা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক আরও শক্তিশালী হতে পারে।

মিথুন রাশি: শনির নক্ষত্র পরিবর্তনের প্রভাবে মিথুন রাশির জাতকদের কর্মজীবনে বড় পরিবর্তন আসতে পারে। পরিশ্রমের ফল পাবেন। পুরনো লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বড় সাফল্য মিলতে পারে। দীর্ঘ দিনের চেষ্টা এবার কাজে আসতে পারে। তবে বড় কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো না করাই ভাল।

তুলা রাশি: শনির নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্যও শুভ ফল নিয়ে আসবে। চাকরি থেকে আর্থিক লাভের ভাল সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রশংসা পেতে পারেন। অর্থ সংক্রান্ত সমস্যাগুলি ধীরে ধীরে দূর হওয়ার সম্ভাবনা। আচমকাই কোনও সূত্র থেকে অর্থলাভের সুযোগ আসতে পারে। নিজের পরিশ্রমের সুফলও মিলবে।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ ও লাভজনক হতে পারে। চাকরি এবং ব্যবসা, দুই ক্ষেত্রেই ভাল ফল পাওয়ার সম্ভাবনা। চাকরিতে পদোন্নতির যোগ। আগামী দিনে আর্থিক পরিস্থিতি আগের তুলনায় আরও ভাল হওয়ার সম্ভাবনা। বিনিয়োগ সংক্রান্ত বিষয়েও লাভের সুযোগ।
 

Advertisement

POST A COMMENT
Advertisement