11 December পর্যন্ত Lucky 5 রাশি, বড়বাবার কৃপায় আপনার সঙ্গে ভাগ্য

আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত একই অবস্থায় থাকবেন। ৪ রাশির জাতকের জন্য এই সময় কেরিয়ারে অগ্রগতি, আর্থিক পরিস্থিতির উন্নতি এবং পুরনো কাজ শেষ করার সুযোগ নিয়ে এসেছে।

Advertisement
11 December পর্যন্ত Lucky 5 রাশি, বড়বাবার কৃপায় আপনার সঙ্গে ভাগ্য শনির রাশিফল
হাইলাইটস
  • শনি এখন বক্রীদশায়।
  • ১১ ডিসেম্বর পর্যন্ত একই অবস্থায়।

জ্যোতিষশাস্ত্রে শনি কর্ম ও ন্যায়ের কারক গ্রহ। ব্যক্তির কর্ম অনুযায়ী ফল দেওয়ার পাশাপাশি ধৈর্য, শৃঙ্খলা এবং দায়িত্ববোধের গুরুত্বও শেখান শনিদেব। বর্তমানে মীন রাশিতে বক্রী অবস্থায় রয়েছেন। জ্যোতিষ গণনা অনুযায়ী, ২০২৬ সালের ২৭ জুলাই থেকে বক্রী হয়েছেন শনিদেব। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত একই অবস্থায় থাকবেন। ৪ রাশির জাতকের জন্য এই সময় কেরিয়ারে অগ্রগতি, আর্থিক পরিস্থিতির উন্নতি এবং পুরনো কাজ শেষ করার সুযোগ নিয়ে এসেছে।

বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির বক্রী চাল পরিশ্রমের ফল এনে দিতে পারে। কর্মক্ষেত্রে আগে করা কাজের সুফল মিলতে পারে। চাকরিজীবীদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাওয়ার পাশাপাশি নতুন দায়িত্বও আসতে পারে। যাঁরা দীর্ঘ দিন ধরে পদোন্নতি বা ভাল কোনও সুযোগের অপেক্ষায় রয়েছেন, তাঁরা এই সময়ে ইতিবাচক খবর পেতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রেও পুরনো যোগাযোগের মাধ্যমে লাভের যোগ। আগের তুলনায় আর্থিক পরিস্থিতির উন্নতি।
তবে এই সময়ে তাড়াহুড়ো করে বিনিয়োগ করা বা বড় কোনও আর্থিক সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলাই ভাল। ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্তই বেশি লাভ এনে দিতে পারে।

কর্কট রাশি: এই রাশির জাতকদের জন্য শনির বক্রী চাল কেরিয়ারের দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার পাশাপাশি কাজের কারণে পরিচিতি বাড়তে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাঁরা ভাল কোনও সুযোগ পেতে পারেন। আর্থিক ক্ষেত্রেও স্বস্তি আসতে পারে। দীর্ঘ দিন ধরে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা। পুরনো কোনও আর্থিক বিবাদেরও সমাধান হতে পারে। ব্যবসায়ীরা পুরনো প্রকল্প বা যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। তবে আয় বাড়ার সঙ্গে সঙ্গে খরচও বাড়তে পারে। তাই এই সময়ে উপার্জনের পাশাপাশি সঞ্চয়ের দিকেও নজর দেওয়া জরুরি।

কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য বক্রী শনি অসম্পূর্ণ কাজ শেষ করার সুযোগ এনে দিতে পারে। যে সব কাজে দীর্ঘ দিন ধরে বাধা আসছিল, সেগুলিতে ধীরে ধীরে গতি আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। স্বীকৃতি পেতে পারে আপনার পরিশ্রমও। ব্যবসায়ীদের জন্য পুরনো যোগাযোগ ফের কাজে আসতে পারে। কোনও পুরনো ক্লায়েন্ট বা ব্যবসায়িক সহযোগীর সঙ্গে ফের যোগাযোগ শুরু হতে পারে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে। আয়ের নতুন উৎস। এই সময়ে কোনও কাজ বার বার পিছিয়ে দেওয়া থেকে বিরত থাকা উচিত। সময়মতো সিদ্ধান্ত নেওয়া এবং নিয়মিত পরিশ্রম আপনার জন্য বেশি লাভজনক হতে পারে।
 

Advertisement

মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য শনির বক্রী চাল আর্থিক ও কেরিয়ার সংক্রান্ত বিষয়ে স্বস্তি এনে দিতে পারে। চাকরিতে আপনার কাজের প্রশংসা হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ প্রকল্পে সাফল্যও আসতে পারে। ব্যবসায়ীদের আটকে থাকা কাজ ফের শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো বিনিয়োগ বা আর্থিক বিষয়েও ইতিবাচক পরিবর্তন। তবে কোনও বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো করা ঠিক হবে না। এই সময়ে শৃঙ্খলা মেনে কাজ করা এবং খরচের উপর নজর রাখুন। পরিকল্পনামাফিক এগোতে পারলে আগামী দিনে আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা।
 

POST A COMMENT
Advertisement