শ্রাবণের লাকি রাশি।চলছে শ্রাবণ মাস। শ্রাবণে ভোলেনাথকে রুদ্রাভিষেক করলে মেলে শুভ ফল। পুরো মাস জুড়েই দেশের সব শিবমন্দিরগুলিতে এই সময়ে চলে জলাভিষেক। জ্যোতিষবিদদের মতে,চার রাশি দেবাধিদেব মহাদেবের অত্যন্ত প্রিয়। স্বভাবতই এই শ্রাবণ মাসে ওই রাশিগুলির জন্য বিশেষ শুভ হতে চলেছে। শ্রাবণের হাত ধরে জীবনে সৌভাগ্যের নতুন অধ্যায় আসতে পারে।
বৃষ রাশি- এই রাশির সঙ্গে শিবের জটায় বিরাজমান চন্দ্রদেবের বিশেষ যোগ রয়েছে। এই শ্রাবণ মাসটি বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য আর্থিক দিক থেকে অত্যন্ত অনুকূল থাকতে পারে। অর্থ সংক্রান্ত বিষয়ে ইতিবাচক ফল মিলবে। কমবে মানসিক মানসিক চাপ। মনে ফিরবে শান্তি। পরিবারে সুখ। দাম্পত্য জীবনেও আনন্দের পরিবেশ।
কর্কট রাশি- এই রাশির অধিপতি স্বয়ং চন্দ্রদেব। শ্রাবণ মাস জুড়েই এই রাশির উপর মহাদেবের বিশেষ কৃপা থাকে। চাকরি ও ব্যবসায় অনুকূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আয় বৃদ্ধির যোগ। লাভের নতুন সুযোগও আসতে পারে। এই সময়ে করা বিনিয়োগ ভবিষ্যতে সুফল দেবে। পরিবারে সুখ-শান্তি। স্বাস্থ্যেরও উন্নতি।
মকর রাশি- এই রাশির অধিপতি হলেন শনিদেব। শিবের পরম ভক্ত বড়বাবা। এই শ্রাবণ মাসটি মকর রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বার্তা নিয়ে আসতে পারে। সুদৃঢ় হবে আর্থিক পরিস্থিতি। ধনলাভের নতুন পথ উন্মুক্ত হতে পারে। চাকরি ও ব্যবসার ক্ষেত্রে সাফল্যের বিপুল সম্ভাবনা। দীর্ঘদিনের আটকে সমস্যাগুলি ধীরে ধীরে মিটবে। মিলতে পারে সুখবর।
কুম্ভ রাশি- এই রাশির অধিপতি শনিদেব। শ্রাবণ জুড়ে এই রাশির উপর দেবাধিদেবের বিশেষ আশীর্বাদ থাকবে। আর্থিক অবস্থার উন্নতির যোগ। আগে করা বিনিয়োগ থেকে প্রত্যাশা অনুযায়ী লাভ পেতে পারেন। সম্পত্তি বা কোনও মূল্যবান বস্তুতে বিনিয়োগ শেষ পর্যন্ত লাভজনক হতে পারে। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। এর ফলে গুরুত্বপূর্ণ কাজে সাফল্য মিলবে। সমাজে মান-সম্মান ও বৃদ্ধি।