শ্রাবণ সোমবারের রাশিফলহিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, ১০ অগাস্ট শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার (Sawan Somwar Rashifal)। এ দিনে গ্রহের বিশেষ অবস্থানের কারণে একাধিক শুভ যোগ তৈরি হতে চলেছে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কর্কট রাশিতে রবি ও বুধের মিলনে তৈরি হবে বুধাদিত্য যোগ। আবার মিথুন রাশিতে চন্দ্র ও মঙ্গলের অবস্থানে মহালক্ষ্মী যোগ শুরু হবে। এর পাশাপাশি কন্যায় শুক্র এবং মীনে শনির অবস্থানের ফলে তৈরি হবে সমসপ্তক যোগ। জ্যোতিষীদের মতে, এই সমস্ত বিরল শুভ যোগের প্রভাবে বিশেষ ৫ রাশির জাতক-জাতিকারা দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চলেছেন (Ajker Rashifal)।
কর্কট রাশি- শ্রাবণ মাস কর্কট রাশির জাতক ো জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। কারণ এই রাশির অধিপতি চন্দ্র। যাঁর অবস্থান স্বয়ং মহাদেবের মস্তকে। সোমবারে চন্দ্র ও মঙ্গলের যুতির ফলে সৃষ্ট মহালক্ষ্মী যোগ আর্থিক লাভ এবং কর্মক্ষেত্রে অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। ভক্তিভরে শিবপূজা করলে মহাদেবের অপার আশীর্বাদ মিলবে।
সিংহ রাশি- এই রাশির জাতক-জাতিকারা বর্তমানে শনির ঢাইয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে শ্রাবণ সোমবারে শিবের আরাধনা তাঁদের জন্য অত্যন্ত ফলদায়ক হতে পারে। এই দিনে গঠিত শুভ যোগগুলির প্রভাবে পরিশ্রমের দ্রুত ফল মিলবে। আর্থিক অবস্থা মজবুত হবে। এর পাশাপাশি পারিবারিক জীবনেও আসবে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি।
ধনু রাশি- এই রাশির ওপরও রয়েছে শনির ঢাইয়ার প্রভাব। শ্রাবণের এই বিশেষ সোমবারে শিবের পুজো করলে মিলতে পারে ইতিবাচক ফল। জীবনের নানা ঝঞ্ঝাট দূর হবে। স্বাস্থ্যের উন্নতি হতে পারে। শিবকৃপায় থমকে থাকা নানা কাজও গতি পাবে।
কুম্ভ রাশি- এই দিনে কুম্ভ রাশির অধিপতি শনি এবং শুক্রের মধ্যে তৈরি হচ্ছে সমসপ্তক যোগ। যা আপনার পারিবারিক জীবনে আনবে সুখ। সাড়ে সাতির কারণে যে সমস্ত সমস্যা এসেছিল তা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন। দেবাদিদেবের পুজোয় আর্থিক পরিস্থিতির উন্নতির সম্ভাবনা।
মীন রাশি- এই রাশিতে এখন শনিদেব অবস্থান করছেন। শ্রাবণ সোমবারের দিনে শিবমন্ত্র জপ, দান-ধ্যান এবং ভক্তিভরে পুজো করলে দেবাদিদেবের কৃপা লাভ সম্ভব। শনির নেতিবাচক প্রভাব থেকেও মিলবে রেহাই। আপনার অর্থযোগও প্রবল।