Shadashtak Yog 2026: ২৩ জুলাই শক্র ও শনির ষড়াষ্টক রাজযোগ, টাকার বর্ষা দেখবে ৪ রাশি, লাভ লাইফ সেট

২৩ জুলাই অ্যাক্টিভ হচ্ছে ষড়াষ্টক রাজযোগ। যার জন্য টাকার অভাব শেষ হয়ে যাবে ৪ রাশির জীবনে। পাশাপাশি অন্যান্য লাভও মিলবে। সুতরাং চিন্তার কোনও কারণ নেই।

Advertisement
২৩ জুলাই শক্র ও শনির ষড়াষ্টক রাজযোগ, টাকার বর্ষা দেখবে ৪ রাশি, লাভ লাইফ সেটষড়াষ্টক যোগ ২০২৬
হাইলাইটস
  • ২৩ জুলাই অ্যাক্টিভ হচ্ছে ষড়াষ্টক রাজযোগ
  • যার জন্য টাকার অভাব শেষ হয়ে যাবে ৪ রাশির জীবনে
  • অন্যান্য লাভও মিলবে

বৈদিক জ্যোতিষে ষড়াষ্টক যোগকে অতি শক্তিশালী বলে মনে করা হয়। আর ২৩ জুলাই ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টা ৪৬ মিনিটে শুক্র এবং শনি গ্রহ একে অপরের ১৫০ ডিগ্রি কোণে আসতে চলেছে। যার ফলে তৈরি হচ্ছে ষড়াষ্টক যোগ। এই যোগে ৪ রাশি 'লাকি' হবে। এই সময় প্রেম জীবনের জটিলতা দূর হয়ে যাবে। টাকার অভাব থাকবে না। পাশাপাশি জীবনে উন্নতি হবে নিশ্চিত। এছাড়া আরও নানা ধরনের সমস্যার সহজ সমাধান করা সম্ভব হবে। 

তাই ঝটপট এই ৪ রাশি সম্পর্কে জেনে নিন। সেই লিস্টে নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মেষ রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের সময়টা দারুণ কাটবে ষড়াষ্টক যোগে। কাজের জায়গায় বিরাট উন্নতি হবে। পাশাপাশি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। এই সময় জাতক এবং জাতিকাদের ব্যক্তিত্ব নতুন রূপ নেবে। হুট করে মিলবে টাকা। পাশাপাশি প্রেমজনিত হাজার সমস্যা থেকে রেহাই মিলবে। তাই সেরা সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

মিথুন রাশি
এই রাশির জাতক এবং জতিকাদের জন্যও সময়টা খুবই ভাল। এই বিশেষ যোগের জন্য ব্যবসায় ভাল মুনাফা হবে। সেই সঙ্গে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। পাশাপাশি সমাজে বাড়বে সম্মান। এছাড়া প্রভাবশালী মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারবেন। কোর্টের কোনও বড় মামলা থেকে বেরিয়ে আসতে পারবেন। প্রেমের জীবনে আসবে শান্তি। পরিবারে সেরা সময় কাটাতে পারবেন। সকলের শরীর থাকবে সুস্থ। 

কর্কট রাশি
শুক্র এবং শনির এই যোগ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের জন্য অতি শুভ দিন নিয়ে আসবে। আপনাদের জীবন থেকে নেতিবাচক শক্তি এবার বিদায় নেবে। সুখ ও সুবিধার দেখা মিলবে। অনেক জটিলতা এবার কেটে যাবে। এই সময় বিবাহিত জীবনে সুখের সময় আসবে। চাকরিতে প্রোমোশন হবে। এই সময় আর্থিক স্থিতি বদলে যাবে। এই কারণে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান। 

Advertisement

তুলা রাশি
এই বিশেষ রাশির জন্য শুক্র ও শনির ষড়াষ্টক যোগ গোল্ডেন টাইম বয়ে আনবে। এই সময় মন থাকবে শক্ত। পাশাপাশি ভাগ্যের পুরো সঙ্গ পাবেন। চাকরিতে অনেকটাই এগিয়ে যাবেন। সেই সঙ্গে ব্যবসাতেও উন্নতির বিরাট আশা রয়েছে। বড় ডিল ফাইনাল হয়ে যেতে পারে। ব্যবসায় আসতে পারে বড় বিনিয়োগ। এই যোগে প্রেমিক ও প্রেমিকার মধ্যে চলতে থাকা জটিলতা কেটে যাবে। প্রেমের জীবনে বাড়বে সুখ। সুতরাং চিন্তার কিছু নেই।


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement