শনির রাশিফলজ্যোতিষশাস্ত্রে শনির রাশি পরিবর্তন থেকে শুরু করে নক্ষত্র গোচর, সবকিছুই অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনির এই পরিবর্তনের প্রভাব ১২টি রাশির উপরই কম-বেশি পড়তে পারে। বর্তমানে মীন রাশিতে অবস্থান করছেন শনিদেব। জ্যোতিষীদের মতে,আগামী ৯ অক্টোবর উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই অবস্থান থাকবেন বড়বাবা। উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি খোদ শনিদেব। ফলে নিজের নক্ষত্রেই প্রবেশ করবে শনি। এর ফলে লাভবান হবেন ৩ রাশির জাতক ও জাতিকা।
বৃষ রাশি: এই রাশির জাতকদের জন্য শনির নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হতে পারে। এই সময়ে অর্থলাভের নতুন সুযোগ আসবে। বাড়তে পারে পার্থিব সুখস্বাচ্ছন্দ্যও। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, পরিশ্রমের সুফল পাওয়ার সম্ভাবনা। আগের তুলনায় আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে।
দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা। চাকরির সন্ধানে থাকা ব্যক্তিরা পছন্দের চাকরি সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন। ব্যবসায় নতুন সুযোগ থেকে লাভের সম্ভাবনা। পাশাপাশি আয়ের একাধিক নতুন উৎস তৈরি হতে পারে।
মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির এই গোচর সাফল্য এবং মানসম্মান বাড়াবে। কেরিয়ারে উন্নতির নতুন পথ খুলে যেতে পারে। গুরুত্বপূর্ণ কাজগুলি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করলে ভাল সুযোগ পেতে পারেন। পরিবারের কাছ থেকেও প্রত্যাশিত সহযোগিতা মিলবে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ও সাক্ষাৎ বাড়তে পারে। আর্থিক পরিস্থিতির উন্নতি। সমাজে মানসম্মানও বাড়তে পারে।
কুম্ভ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির উত্তরভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ লাভজনক হতে পারে। ব্যক্তিত্বে নতুন ঔজ্জ্বল্য আসবে। অন্যেরা আপনার কথাকে আরও গুরুত্ব দেবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে প্রতিভা দেখানোর নতুন সুযোগ আসতে পারে। পরিবারেও আনন্দের পরিবেশ। প্রেম করে বিয়ের ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা। কাজে অংশ নেওয়ার ভাল সুযোগ আসতে পারে। শনির কৃপায় ব্যবসায়ীরা ভাল লাভের সম্ভাবনা। পুরনো যোগাযোগ থেকেও লাভবান হওয়ার সুযোগ। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হতে পারে।