১৩ মার্চ থেকে অস্তে যাচ্ছে শনি, কপাল খুলবে এই চার রাশির

চলতি সপ্তাহেই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে শনিগ্রহ। জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্য়ায় বিচারের দেবতা বলা হয়। ফলে ১৩ মার্চ শনির অস্ত যাওয়ার ফলে একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়তে চলেছে।

Advertisement
১৩ মার্চ থেকে অস্তে যাচ্ছে শনি, কপাল খুলবে এই চার রাশিরকপাল খুলবে এই চার রাশির
হাইলাইটস
  • চলতি সপ্তাহেই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে শনিগ্রহ।
  • জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্য়ায় বিচারের দেবতা বলা হয়।
  • ১৩ মার্চ শনির অস্ত যাওয়ার ফলে একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়তে চলেছে।

চলতি সপ্তাহেই নিজের অবস্থান পরিবর্তন করতে চলেছে শনিগ্রহ। জ্যোতিষ শাস্ত্রে শনিকে ন্য়ায় বিচারের দেবতা বলা হয়। ফলে ১৩ মার্চ শনির অস্ত যাওয়ার ফলে একাধিক রাশির উপর ভালো প্রভাব পড়তে চলেছে।  জ্যোতিষীরা বলছেন, শনির গতিতে যে কোনও পরিবর্তন সমগ্র ব্রহ্মাণ্ডকে প্রভাবিত করে।  শনির অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে চারটি রাশির জন্য সাফল্যের পথ সহজ হয়ে যাবে। তাঁদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং একাধিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

সিংহ:

ক্যারিয়ার সংক্রান্ত সমস্যাগুলি এবার এই জাতক-জাতিকাদের জন্য শেষ হতে চলেছে। জীবনে উন্নতির জন্য নতুন সুযোগ তৈরি হবে। সমাজে সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ির পরিবেশও শান্তি ও প্রশান্তিতে ভরে উঠবে। ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আয় বৃদ্ধি হতে পারে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেলে কঠিন কাজগুলি সম্পন্ন করা সহজ হবে।

ধনু:

শনি অস্তমিত হলে এই রাশির আরাম-আয়েশ এবং বিলাসিতা বৃদ্ধি পাবে। এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্মুখীন হতে পারেন এই ব্যক্তিরা। এই সময় ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে যথেষ্ট ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বিবাহিত জীবন সুখী হবে। সঙ্গীকে একটি মূল্যবান উপহার দিতে পারেন।

মীন:

ব্যবসায়ীদের জন্য এটি খুব ভালো সময়। বিশেষ করে পার্টনারশিপের ব্যবসায়ীরা সব দিক থেকেই বিশেষভাবে উপকৃত হবেন। পাশাপাশি নিজেদের খরচ কমবে। বিনিয়োগ বৃদ্ধি পাবে। পরিবারের সুখের প্রতি আকৃষ্ট হবেন।  বন্ধুবান্ধব বা আত্মীয়দের সঙ্গে কোনও পাহাড়ি স্থানে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।

কুম্ভ:

অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হবে। ব্যবসায়ীরা বড় কোনও চুক্তি বা যথেষ্ট লাভের সুযোগ দেখতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। মিডিয়া, সেলস সেক্টরে যারা চাকরি বা ব্যবসা করছেন তাঁদের জন্য এটি অনুকূল সময়। সকলেরই মানসিক চাপ কমবে। জীবনে ভারসাম্য এবং স্বাচ্ছন্দ্য বিরাজ করবে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement