Shani Gochar 2026: শনি গোচরে ১০৪ দিন ভাগ্যবদলের ইঙ্গিত! অর্থ ও কেরিয়ারে উন্নতি ৫ রাশির

Shani Gochar 2026: শনির অবস্থান বদলের পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব পড়তে পারে। আগামী ১০৪ দিন তাঁদের কর্মজীবন, ব্যবসা ও আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে।

Advertisement
শনি গোচরে ১০৪ দিন ভাগ্যবদলের ইঙ্গিত! অর্থ ও কেরিয়ারে উন্নতি ৫ রাশিরশনি এবার মালামাল করবে ৫ রাশিকে
হাইলাইটস
  • পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব পড়তে পারে।
  • ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা।
  • পাঁচ রাশির জাতকদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে বলে জ্যোতিষীদের মত।   

Shani Gochar 2026: শনির অবস্থান বদলের পাঁচটি রাশির জাতক-জাতিকাদের জীবনে প্রভাব পড়তে পারে। আগামী ১০৪ দিন তাঁদের কর্মজীবন, ব্যবসা ও আর্থিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। ২০২৬ সালের ৯ অক্টোবর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে শনি। ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকার কথা। এই সময় পাঁচ রাশির জাতকদের জন্য শুভ ইঙ্গিত রয়েছে বলে জ্যোতিষীদের মত।   

বৃষ
এই রাশির জাতকদের আটকে থাকা কাজে গতি আসতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও মিলতে পারে লাভের সুযোগ। কাজের চাপ বাড়লেও ধৈর্য ধরে এগোলে পরিস্থিতি সামলানো সহজ হতে পারে। দীর্ঘদিনের কোনও সমস্যা মেটার আশাও করছেন জ্যোতিষীরা।

মিথুন
মিথুন রাশির জাতকদের ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রে স্বস্তি ফিরতে পারে। আগে যে কাজগুলি বার বার আটকে যাচ্ছিল, সেগুলি ধীরে ধীরে এগোতে পারে। তবে এই সময়ে বড় অঙ্কের বিনিয়োগ করার আগে সতর্ক থাকা জরুরি বলে পরামর্শ দেওয়া হচ্ছে।

তুলা
তুলা রাশির জাতকদের জন্যও আগামী কয়েক মাস গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি বদলানোর কথা ভাবলে নতুন সুযোগ আসতে পারে। কারও কারও পদোন্নতির সম্ভাবনাও রয়েছে। কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা মিলতে পারে। আত্মবিশ্বাস বাড়লে কাজের দায়িত্বও আরও ভাল ভাবে সামলাতে পারবেন। আয় ও সঞ্চয়ের দিকেও উন্নতির আশা করা হচ্ছে।

মকর
মকর রাশির জাতকদের কর্মক্ষেত্রে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। যাঁরা ব্যবসা করেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। পুরনো কোনও কাজ বা ব্যবসার সূত্র থেকেও আর্থিক লাভ হতে পারে বলে জ্যোতিষশাস্ত্রে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে লাভের আশায় হঠাৎ কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভাল।

কুম্ভ
কুম্ভ রাশির জাতকদের জীবনেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় উন্নতির সুযোগ তৈরি হতে পারে। তবে শনির সাড়ে সাতির শেষ পর্যায় চললেও কিছু বাধা থাকতে পারে বলে জ্যোতিষীদের মত। তাই তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কাজ চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষভিত্তিক। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়।

Advertisement

POST A COMMENT
Advertisement