! আগামী ১০০ দিনে কাটবে দুর্ভোগ, খুলবে উন্নতির দরজা।Shani Gochar 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনিকে কর্মফল ও ন্যায়ের দেবতা বলা হয়। মানুষের জীবনে পরিশ্রম, দায়িত্ব, ধৈর্য এবং কর্মের ফল নির্ধারণে শনির বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়। শনির রাশি পরিবর্তনের পাশাপাশি নক্ষত্র পরিবর্তনও জ্যোতিষ গণনায় গুরুত্বপূর্ণ। বর্তমানে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছেন শনি। জ্যোতিষীদের গণনা অনুযায়ী, আগামী বছর ফেব্রুয়ারি পর্যন্ত এই নক্ষত্রেই থাকবেন তিনি। ফলে আগামী প্রায় ১০০ দিন পাঁচ রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে মিলতে পারে স্বস্তি।
বৃষ: আগামী ১০০ দিন বৃষ রাশির জাতকদের কর্মজীবনে নতুন সুযোগ আসতে পারে। দীর্ঘদিন ধরে চাকরিতে যে বাধার মুখে পড়ছিলেন, তা কাটার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বাড়তে পারে দায়িত্ব। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে পারে। পরিশ্রমের স্বীকৃতি পাওয়ার সুযোগও রয়েছে। তবে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না।
মিথুন: পুরনো সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতকদের। ব্যক্তিগত জীবনের জটিলতা কমতে পারে। আটকে থাকা কাজ শেষ হওয়ার সুযোগ রয়েছে। যাঁরা নতুন চাকরি খুঁজছেন, তাঁদের কাছে আসতে পারে সুখবর। তবে আর্থিক বিষয়ে সতর্ক থাকতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমানো জরুরি।
তুলা: কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি পরিবর্তনের পরিকল্পনা থাকলে ভাল প্রস্তাব আসতে পারে। পদোন্নতি এবং বেতন বৃদ্ধির আশাও দেখছেন জ্যোতিষীরা।
মকর: ব্যবসায় নতুন গ্রাহক পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিতে কাজের প্রশংসা মিলতে পারে। আয়ের নতুন পথ খুলে যাওয়ার ইঙ্গিতও রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে।
কুম্ভ: চাকরি ও ব্যবসার পুরনো সমস্যা ধীরে ধীরে কমতে পারে। নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। তবে শনির সাড়ে সাতির শেষ পর্যায় চলায় ধৈর্য ধরে এগোনো প্রয়োজন।
উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে স্থিরতা, ধৈর্য ও গভীর চিন্তার প্রতীক বলে মনে করা হয়। তবে মনে রাখতে হবে, এগুলি জ্যোতিষশাস্ত্রনির্ভর পূর্বাভাস। বাস্তবে ফল ব্যক্তির জন্মছক, গ্রহের অবস্থান ও দশার উপর নির্ভর করে বলে জ্যোতিষীদের মত। তাই শুধু রাশিফলের উপর নির্ভর করে চাকরি, ব্যবসা বা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।