Shani Gochar: এই সপ্তাহেই নক্ষত্র পরিবর্তন করছেন শনি দেব, গোচরে কৃপাদৃষ্টি ৪ রাশির

শনি দেবতাকে ন্যায়ের বিচারক বলা হয়। এবার এই শনিদেব নক্ষত্র পরিবর্তন করে গোচর করছেন। কোন কোন রাশিতে সুপ্রভাব পড়বে? বুঝে নেওয়া যাক।

Advertisement
এই সপ্তাহেই নক্ষত্র পরিবর্তন করছেন শনি দেব, গোচরে কৃপাদৃষ্টি  ৪ রাশিরএই সপ্তাহেই নক্ষত্র পরিবর্তন করছেন শনি দেব
হাইলাইটস
  • বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয়েছে ন্যায়ের দেবতা।
  • শনি মহারাজের গতিবিধি ১২টি রাশির সকলের জীবনে গভীর প্রভাব ফেলে।
  • যখনই শনি তার গতিপথ পরিবর্তন করে বা বক্রী হয়, তখনই এর প্রভাবও হয় দীর্ঘস্থায়ী।

বৈদিক জ্যোতিষশাস্ত্রে শনিকে বলা হয়েছে ন্যায়ের দেবতা। বলা হয় অন্যায় করলে শনিদেব শাস্তি দেন, আবার ভালো কাজ করলে দেন ন্যায়। জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী, শনি মহারাজের গতিবিধি ১২টি রাশির সকলের জীবনে গভীর প্রভাব ফেলে। যখনই শনি তার গতিপথ পরিবর্তন করে বা বক্রী হয়, তখনই এর প্রভাবও হয় দীর্ঘস্থায়ী।

এবার শনিদেব আবারও নক্ষত্র পরিবর্তন করে গোচর করতে চেলেছেন। দৃক পঞ্চাঙ্গ অনুসারে, শনি ৯ অক্টোবর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এবং ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত সেখানেই থাকবে। 

জ্যোতিষশাস্ত্রীয় গণনা অনুসারে, শনির এই বিশেষ অবস্থান কয়েকটি নির্দিষ্ট রাশির জন্য আশীর্বাদস্বরূপ প্রমাণিত হতে চলেছে। আগামী ১২২ দিনের এই পুরো সময়কাল হতে চলেছে অত্যন্ত আনন্দদায়ক, উপকারী এবং উন্নতিতে ভরপুর। বিশেষ করে চারটি ভাগ্যবান রাশির কপাল খুলতে চলেছে। তাঁরা কারা? জেনে রাখুন

মেষ রাশি

শনির এই অবস্থান মেষ রাশির জন্য অত্যন্ত অনুকূল ফল নিয়ে এসেছে। আপনি নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাবেন, যা আপনাকে সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোও সহজে নিতে সাহায্য করবে। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে তাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফল লাভ করবেন। অফিসে বস আপনার কাজে অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং পদোন্নতির সম্ভাবনা রয়েছে।

বৃষ রাশি

বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই ১২২ দিনের সময়কাল অর্থ ও সম্পদের দিক থেকে চমৎকার হবে। আপনার আর্থিক অবস্থার  উন্নতি ঘটবে। যদি  টাকা কোথাও আটকে থাকে, তবে তা ফেরত পাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে। পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরও আন্তরিক হবে এবং বাড়িতে কোনও শুভ ঘটনা ঘটতে পারে।

সিংহ রাশি

এই পুরো সময়টা সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সর্বাঙ্গীণ কল্যাণ বয়ে আনবে। আপনি যদি ব্যবসা বা পার্টনারশিপে কাজ করেন, তবে উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেন। আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে এবং লোকেরা আপনার নেতৃত্বের দক্ষতার প্রশংসা করবে। এই সময়ে সরকারের অমীমাংসিত কাজও সহজে সম্পন্ন হতে পারে।

Advertisement

বৃশ্চিক রাশি

শনির এই বিশেষ গোচর বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। চাকরি বা ব্যবসার সূত্রে আপনার দূর-দূরান্তে বা বিদেশে ভ্রমণের সুযোগ আসতে পারে, যা ভবিষ্যতে অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন এমন শিক্ষার্থীরা তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করবেন।
 

 

POST A COMMENT
Advertisement