Shani Gochar 2026: টানা ২৪১ দিন সোজা পথে শনিদেব! কপাল খুলবে এই ৩ রাশির

Shani Gochar 2026: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়। মানুষের কাজের উপর ভিত্তি করেই তিনি ফল দেন। তাই শনির অবস্থান এবং গতিপথের পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা।

Advertisement
টানা ২৪১ দিন সোজা পথে শনিদেব! কপাল খুলবে এই ৩ রাশির কোন তিন রাশির ভাগ্যে শিকে ছিঁড়তে পারে?
হাইলাইটস
  • জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়।
  • মানুষের কাজের উপর ভিত্তি করেই তিনি ফল দেন।
  • শনির অবস্থান এবং গতিপথের পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা।

Shani Gochar 2026: জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফলের দেবতা বলা হয়। মানুষের কাজের উপর ভিত্তি করেই তিনি ফল দেন। তাই শনির অবস্থান এবং গতিপথের পরিবর্তনকে বিশেষ গুরুত্ব দেন জ্যোতিষীরা। ২০২৬ সালের ডিসেম্বর মাসে আবারও শনির গতিপথ বদলাতে চলেছে। বক্রী দশা কাটিয়ে মার্গী হবেন শনিদেব। জ্যোতিষ গণনা বলছে, প্রায় ২৪১ দিন সোজা পথে চলবেন তিনি। এই সময় তিনটি রাশির জাতকদের জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চাকরি, ব্যবসা এবং আর্থিক ক্ষেত্রে মিলতে পারে সাফল্য। কোন তিন রাশির ভাগ্যে শিকে ছিঁড়তে পারে?

শনিদেব কবে মার্গী হবেন?
পঞ্জিকা অনুযায়ী, ২০২৬ সালের ১১ ডিসেম্বর মার্গী হবেন শনিদেব। ২০২৭ সালের ৯ অগস্ট পর্যন্ত সোজা পথে থাকবেন তিনি। অর্থাৎ প্রায় ২৪১ দিন মার্গী অবস্থায় গোচর করবেন শনি। তার আগে প্রায় ১৩৮ দিন বক্রী অবস্থায় থাকবেন। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, শনির বক্রী দশায় কাজে বাধা, দেরি এবং পুরনো সমস্যার মুখোমুখি হতে হয়। অন্য দিকে, মার্গী হলে আটকে থাকা কাজে গতি আসতে পারে। পরিশ্রমের ফল পাওয়ার সম্ভাবনাও বাড়ে।

মকর রাশি
এই সময় মকর রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে নতুন দরজা খুলতে পারে। চাকরিতে পদোন্নতি বা বাড়তি দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের বড় চুক্তি পাওয়ার যোগ তৈরি হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হতে পারে। হঠাৎ অর্থলাভের সম্ভাবনাও রয়েছে। বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে ভাল সময় কাটবে।

তুলা রাশি
তুলা রাশির জাতকদের পারিবারিক অশান্তি কমতে পারে। মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। শিল্প, সৃজনশীল কাজ এবং সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময় অনুকূল হতে পারে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। খরচ নিয়ন্ত্রণে রাখতেও সফল হবেন অনেকে।

বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের ভাগ্যের সহায়তা পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ শেষ হতে পারে। পড়ুয়াদের পড়াশোনা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভাল ফলের যোগ রয়েছে। আর্থিক অবস্থাও শক্তিশালী হতে পারে। তবে বিনিয়োগের আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

Advertisement

শনিদেবকে তুষ্ট করতে কী করবেন?
জ্যোতিষ মতে, শনিবার শনিদেবের পুজো, শনি চালিশা পাঠ, শিবলিঙ্গে জল অর্পণ এবং হনুমানের আরাধনা শুভ। পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

দ্রষ্টব্য: রাশি সংক্রান্ত প্রতিবেদন জ্যোতিষ বিশ্বাসনির্ভর। এগুলি সম্পাদকীয় সুপারিশ নয়। 

POST A COMMENT
Advertisement