Shani Gochar 2026: শনি গোচরে ১০ সপ্তাহ পরেই হাতে আসবে প্রচুর টাকা, ভাগ্য চমকাবে ৫ রাশির

Shnai Margi 2026: শনি গোচর করে মার্গী হবেন। যার ফলে ১০ সপ্তাহ পরে উন্নতি হবে ৫ রাশির। অনেক টাকা আসবে হাতে। ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। ভাগ্যের সঙ্গ মিলবে। মিটে যাবে অভাব। তাই চিন্তার কিছু নেই।

Advertisement
শনি গোচরে ১০ সপ্তাহ পরেই হাতে আসবে প্রচুর টাকা, ভাগ্য চমকাবে ৫ রাশির শনি গোচর ২০২৬
হাইলাইটস
  • শনি গোচর করে মার্গী হবেন
  • যার ফলে ১০ সপ্তাহ পরে উন্নতি হবে ৫ রাশির
  • অনেক টাকা আসবে হাতে

বৈদিক জ্যোতিষ মতে, শনি হলেন কর্মফলদাতা এবং ন্যায়ের দেবতা। তাই শনিদেবের চালের বদল মানুষ ও দেশ-দুনিয়ার উপর প্রভাব ফেলে। বর্তমানে শনিদেব বক্রী গতিতে মীন রাশিতে গোচর করছেন। এই গ্রহ ১১ ডিসেম্বর পর্যন্ত এই রাশিতে থাকবে। তবে ঠিক ১০ সপ্তাহ পর শনি গোচর করে মার্গী হবেন। সেই সময় থেকেই বহু রাশির দীর্ঘদিনের কষ্ট মিটে যাবে। বিশেষত, ৫ রাশি লাভের মুখ দেখবে। শনিদেবের কৃপা পাবে। যার ফলে চাকরিতে উন্নতি হবে। টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে ঝামেলা থেকে মুক্তি পাবেন। ভাগ্য চমকাবে। 

তাই আর সময় নষ্ট নয়, বরং শনি গোচরে কোন কোন রাশির সেরা সময় যাবে, সেটা জেনে নিন। 

বৃষ রাশি
শনির গোচরে অত্যন্ত শুভ সময় আসবে বৃষ রাশির জীবনে। দীর্ঘদিনের কষ্ট থেকে মুক্তি পাবেন। মানসিক চাপ কেটে যাবে। পরিবারের লোকজন পাশে থাকবেন। এই সময় টাকার অভাব মিটে যাবে। ব্যাঙ্কে ঢুকবে প্রচুর অর্থ। ধারদেনা মিটে যাবে। বাড়িঘর কেনার যোগও রয়েছে। ভাগ্য নতুন মোড় নেবে। 

মিথুন রাশি
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। শনির গোচরে উন্নতি একবারে নিশ্চিত। সেই সঙ্গে চাকরিতে উন্নতি হবে। ব্যবসা বাড়বে। আর্থিক স্থিতি বদলে যাবে। এই সময় ঘরের সমস্যা মিটে যাবে। পরিবারে সকলের শরীর থাকবে সুস্থ। আর্থিক অবস্থাও ফিরবে। তাই চিন্তার কিছু নেই। 

কন্যা রাশি
১০ সপ্তাহ পর গোচর করে মার্গী হবেন শনি। যার ফলে সেরা সময় কাটাবেন কন্যা রাশির জাতক এবং জাতিকারা। জীবনে উন্নতি পাকা। চাকরিতে বিরাট জায়গায় পৌঁছে যাবেন। সেই সঙ্গে বড় হবে ব্যবসা। এই সময় পরিবারে সুসময় আসবে। নিজেদের মধ্যে বিবাদ মিটে যাবে। ভাগ্য থাকবে সভায়।

তুলা রাশি
এই সময় কাজের জায়গায় উন্নতি হবে নিশ্চিত। যে কোনও জিনিস খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। গোল্ডেন টাইম হবে শুধু। এই সময় নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে। তাঁরা এগিয়ে দেবেন। নতুন চাকরিতে হতে পারে। অফিসে ভাল পজিশন পেতে পারেন। এছাড়া শরীরের হাল ফিরবে। 

Advertisement

মকর রাশি
শনিদেবের গোচরে অত্যন্ত শুভ সময় কাটাবে মকর রাশি। এই সময় অফিসে উন্নতি পাকা। বসের প্রিয়পাত্র হয়ে উঠবেন। নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় ভাগ্য সঙ্গ দেবে। যার উপর ভর করে জীবনে এগিয়ে যাবেন। এছাড়া কেটে যাবে যে কোনও ধরনের জটিলতা। তাই চিন্তার কিছু নেই। 

বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement