Shani Jayanti 2026 Date Rashifal: ১৬ মে থেকে ভাগ্যের দরজা খুলে যাবে এই ৫ রাশির, সম্পত্তি-আর্থিক লাভের যোগ

জ্যোতিষ গণনা বলছে, শনি জয়ন্তীর ঠিক একদিন আগেই অর্থাৎ ১৫ মে সূর্য ও বুধ একত্রে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলেই সক্রিয় হবে বুধাদিত্য রাজযোগ। আর ঠিক পরের দিন, ১৬ মে শনি জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে কেদার যোগের মিলনে পরিস্থিতি আরও শক্তিশালী হবে। যার ইতিবাচক প্রভাব পড়বে কর্মজীবন থেকে স্বাস্থ্যের ওপর।

Advertisement
১৬ মে থেকে ভাগ্যের দরজা খুলে যাবে এই ৫ রাশির, সম্পত্তি-আর্থিক লাভের যোগশনির কৃপা ৫ রাশিতে

Shani Jayanti 2026 Date Rashifal: ক্যালেন্ডারের পাতায় আগামী ১৬ মে বিশেষ দিন। ওই দিন পালিত হবে শনি জয়ন্তী। তবে এবারের শনি জয়ন্তী কেবল ধর্মীয় কারণেই নয়, জ্যোতিষ শাস্ত্রের বিচারেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। গ্রহ-নক্ষত্রের এক অদ্ভুত সমাপতনে ওই দিন তৈরি হচ্ছে একাধিক রাজযোগ। শনির সাপেক্ষে বুধ ও সূর্যের বিশেষ অবস্থানে 'বুধাদিত্য' এবং সেই সঙ্গে 'কেদার' যোগের সৃষ্টি হচ্ছে। জ্যোতিষীদের মতে, এমন শুভ সংযোগ সাধারণত দেখা যায় না। এর প্রভাবে বিশেষত ৫টি রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে অর্থের জোয়ার ও অভাবনীয় সাফল্য।

কবে থেকে শুরু হচ্ছে এই যোগ?
জ্যোতিষ গণনা বলছে, শনি জয়ন্তীর ঠিক একদিন আগেই অর্থাৎ ১৫ মে সূর্য ও বুধ একত্রে বৃষ রাশিতে প্রবেশ করবে। এর ফলেই সক্রিয় হবে বুধাদিত্য রাজযোগ। আর ঠিক পরের দিন, ১৬ মে শনি জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে কেদার যোগের মিলনে পরিস্থিতি আরও শক্তিশালী হবে। যার ইতিবাচক প্রভাব পড়বে কর্মজীবন থেকে স্বাস্থ্যের ওপর।

১. বৃষ রাশি:
এই রাশিতেই তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ। ফলে বৃষ রাশির জাতকদের পোয়াবারো। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব তো আসবেই, সেই সঙ্গে বাড়তে পারে পদমর্যাদা। ব্যবসায়ীদের জন্য বড় লগ্নির সময় এটি, পুরোনো গ্রাহকদের থেকে লাভের মুখ দেখবেন। মিলবে শারীরিক জটিলতা থেকেও মুক্তি।

২. সিংহ রাশি:
নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা আরও বিকশিত হবে। শনি জয়ন্তীর কৃপায় নতুন কোনও ব্যবসায়িক চুক্তিতে সই করতে পারেন। সমাজে সম্মান যেমন বাড়বে, তেমনই পেশাগত জীবনে আসবে কাঙ্ক্ষিত সাফল্য।

৩. তুলা রাশি:
কেদার যোগের আশীর্বাদ সবচেয়ে বেশি পেতে পারেন তুলার জাতকরা। বাড়ি বা জমি কেনা অর্থাৎ সম্পত্তি বৃদ্ধির যোগ প্রবল। পুরোনো বিনিয়োগ থেকে মোটা টাকা রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। আটকে থাকা কাজ যেমন গতি পাবে, তেমনই কমবে মানসিক দুশ্চিন্তা।

৪. বৃশ্চিক রাশি:
আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে এই রাশির। কেরিয়ারে ইতিবাচক বদল আসতে চলেছে। ভালো কোনও সংস্থার থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন। উচ্চশিক্ষা বা কাজের প্রয়োজনে বিদেশযাত্রার স্বপ্নও সফল হতে পারে এবার।

Advertisement

৫. কুম্ভ রাশি:
যেহেতু শনি এই রাশির অধিপতি, তাই শনি জয়ন্তী কুম্ভের জন্য অত্যন্ত পয়মন্ত। কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি উন্নতির সম্ভাবনা। হাতে আসবে বাড়তি অর্থ। যারা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন, তাঁদের স্বাস্থ্যের দ্রুত উন্নতি হবে।

 

POST A COMMENT
Advertisement