Shani-Jupiter Vakri: শনি-বৃহস্পতি বক্রি, ৫ রাশির ভাগ্যে বড় বদলের সম্ভাবনা

Shani-Jupiter Vakri: বর্তমানে মকর রাশিতে বক্রি অবস্থানে রয়েছেন শনিদেব। দেবগুরু বৃহস্পতিও বক্রি অবস্থানে রয়েছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দুই বক্রির প্রভাব পড়বে কিছু রাশিতে। কর্মফল মিলবে কিছু রাশির। এই বক্রির প্রভাব এই রাশিফালির জন্য শুভ নাকি অশুভ? জেনে নিন জ্যোতিষশাস্ত্র কী বলছে।

Advertisement
শনি-বৃহস্পতি বক্রি, ৫ রাশির ভাগ্যে বড় বদলের সম্ভাবনাবক্রি অবস্থানে রয়েছেন শনিদেব-বৃহস্পতি
হাইলাইটস
  • বর্তমানে মকর রাশিতে বক্রি অবস্থানে রয়েছেন শনিদেব
  • দেবগুরু বৃহস্পতিও বক্রি অবস্থানে রয়েছেন
  • এই দুই বক্রির প্রভাব পড়বে কিছু রাশিতে

Shani-Jupiter Vakri: বর্তমানে মকর রাশিতে বক্রি অবস্থানে রয়েছেন শনিদেব। দেবগুরু বৃহস্পতিও বক্রি অবস্থানে রয়েছেন। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, এই দুই বক্রির প্রভাব পড়বে কিছু রাশিতে। কর্মফল মিলবে কিছু রাশির। এই বক্রির প্রভাব এই রাশিফালির জন্য শুভ নাকি অশুভ? জেনে নিন জ্যোতিষশাস্ত্র কী বলছে।

মেষ রাশি: বৃহস্পতি ও শনির বক্রির কারণে এই রাশির জাতক-জাতিকাদের কাজের জায়গায় অনেক উন্নতিলাভ হবে। হাতে প্রচুর টাকা আসতে পারে। বিবাহ যোগ আছে, যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের জন্য সমস্যাটা শুভ।

বৃষ রাশি: এই রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও দুই গ্রহের বক্রি শুভ ফল দেবে। চাকরির শুভ যোগ আছে, যে কারণে অর্থলাভেরও সুযোগ বাড়বে। আর্থিক উন্নতি হবে। এই রাশিতেও বিবাহ যোগ আছে। চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন।

মিথুন রাশি: শনিদেব এবং বৃহস্পতির বক্রি অবস্থানের ফলে মিথুন রাশির জাতক-জাতিকাদের সময়টা অত্যন্ত শুভ। চাকরি থেকে ব্যবসা, সবেতেই শুভ ফল মিলবে। হাতে টাকা আসবে। 

তুলা রাশি: এই রাশির জাতক জাতিকাদেরও খুব ভালো চাকরির অফার মিলতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই অভিপ্রেত। চাকরি ক্ষেত্রে শুভ, উন্নতির যোগ আছে। সন্তানের পরিকল্পনা থাকলে পেতে পারেন।

কুম্ভ রাশি: এই রাশির জীবনে শনি ও বৃহস্পতির বিপরীতমুখী গমন আমূল পরিবর্তন আনবে। বদলাবে ভাগ্যের চাকা। ভালো চাকরির যোগ আছে। বৈবাহিক সম্পর্ক খুব ভালো হবে। খুব বেশি মানসিক চাপ নিলে অস্বস্তিতে পড়তে পারেন।

POST A COMMENT
Advertisement