শনির কান্তক ধাইয়ার প্রভাবে লন্ডভন্ড হতে পারে এই রাশির জীবন, সতর্ক থাকতে কী করবেন?

সিংহ রাশি ২০২৬ সাল থেকে শনির কান্তক ধাইয়া-র প্রভাবে থাকবে। এই প্রভাবমুক্ত হতে সময় লাগবে প্রায় এক বছর। কোন রাশি বিপদে পড়বেন, জানুন

Advertisement
শনির কান্তক ধাইয়ার প্রভাবে লন্ডভন্ড হতে পারে এই রাশির জীবন, সতর্ক থাকতে কী করবেন?শনির কান্তক ধাইয়ার প্রভাবে লন্ডভন্ড হতে পারে এই রাশির জীবন
হাইলাইটস
  • গ্রহের অবস্থান অনুসারে রাশিগুলির ভাগ্য নির্ধারিত হয়।
  • আগামী সময়ে একাধিক বিপাকে পড়তে চলেছেন সিংহ রাশির জাতক-জাতিকারা।
  • কবে পর্যন্ত সিংহ রাশিতে থাকবে কান্তক ধাইয়া?

গ্রহের অবস্থান অনুসারে রাশিগুলির ভাগ্য নির্ধারিত হয়। বর্তমানে গ্রহের অবস্থান বলছে আগামী সময়ে একাধিক বিপাকে পড়তে চলেছেন সিংহ রাশির জাতক-জাতিকারা। কারণ এই রাশিটি শনির কান্তক ধাইয়া প্রভাবের কবলে পড়েছেন। জ্যোতিষশাস্ত্রে এটিকে একটি কঠিন সময় বলে মনে করা হয়, কারণ জীবনের ছোটখাটো সমস্যাও আরও মারাত্মক হয়ে ওঠে। এই সময়ে মানসিক চাপ, আর্থিক চাপ এবং স্বাস্থ্য-সম্পর্কিত সমস্যা বাড়তে পারে। এই অবস্থা ধীরে ধীরে প্রকাশ পায় এবং এর প্রভাব লম্বা সময় ধরে স্থায়ী হতে পারে। বিশেষ করে যারা ইতিমধ্যেই শনির সাড়ে সাতি বা ধাইয়া প্রভাব অনুভব করছেন, তাদের জন্য এই সময়টি আরও বেশি কঠিন হতে পারে।

কবে পর্যন্ত সিংহ রাশিতে থাকবে কান্তক ধাইয়া?

দৃক পঞ্চাঙ্গ অনুসারে, সিংহ রাশি ২০২৬ সাল থেকে শনির কান্তক ধাইয়া-র প্রভাবে রয়েছে। এই ধাইয়া ২০২৭ সালের জুন মাস পর্যন্ত স্থায়ী হবে। বর্তমানে শনিদেব মীন রাশিতে অবস্থান করছেন, যার ফলে সিংহ রাশি অষ্টম ভাবের (কান্তক ধাইয়া) প্রভাবে পড়ছে।

সিংহ রাশির জাতক-জাতিকাদের ৩ জুন, ২০২৭ পর্যন্ত কিছুটা সতর্ক থাকতে হবে। এই সময়ে অনেক কাজে বাধা আসতে পারে। পাশাপাশি নানা কারণে মন অস্থির থাকতে পারে।

কর্মক্ষেত্রে আপনার কঠোর পরিশ্রমের কাঙ্ক্ষিত ফল পেতে অনেক বেশি সময় লাগতে পারে। কখনও কখনও এমনও হতে পারে যে, আপনার কাজের কৃতিত্ব অন্য কেউ পেয়ে যাতে পারে। তাই এক্ষেত্রে ধৈর্য্য ধরা জরুরি। অফিসে সহকর্মীদের সঙ্গে মতানৈক্য হতে পারে। এক্ষেত্রে বিবাদ এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। চাকরি পরিবর্তনে তাড়াহুড়ো করবেন না । ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন।

আর্থিক বিষয়েও সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এই সময়ে কোনও বড় বিনিয়োগ করা থেকে বিরত থাকুন এবং কাউকে টাকা ধার দেওয়ার আগে ভালোভাবে ভেবে দেখুন, কারণ আপনার টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে।

এই সময়ে বাড়ির পরিবেশ কিছুটা ঝঞ্জাটপূর্ণ থাকতে পারে । সম্পত্তি বা পৈতৃক সম্পদ সংক্রান্ত বিষয়ে বিবাদ দেখা দিতে পারে। এই সময় স্বাস্থ্যের ব্যাপারেও অসতর্ক হবেন না। ছোটখাটো সমস্যাও বড় আকার ধারণ করতে পারে, তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সতর্কতা অবলম্বন করা অপরিহার্য ।

Advertisement

গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করুন , কারণ এতে আঘাত বা দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেতে পারে। খরচ হঠাৎ বেড়ে গিয়ে আপনার বাজেট ব্যাহত করতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন।

শনির প্রভাব কমানোর উপায়:

প্রতি শনিবার শনি চালিসা পাঠ করুন এবং শনিদেবের সামনে সর্ষের তেলের প্রদীপ জ্বালান।

মঙ্গলবার ও শনিবার হনুমান চালিসা পাঠ করাও শুভ বলে মনে করা হয়, এটি অশুভ প্রভাব হ্রাস করে ।

শনিবার সন্ধ্যায় অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালালেও উপকার হয় ।

অভাবী মানুষদের কালো বিউলির ডাল, কালো তিল বা সরষের তেল দান করুন ।

মানসিক শান্তি ও সুস্বাস্থ্যের জন্য প্রতিদিন অন্তত ১১ বা ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ।


 

POST A COMMENT
Advertisement