শনি রাশিফলজ্যোতিষ মতে শনি হল কর্ম, ন্যায়, শৃঙ্খলা এবং পরিশ্রমের ফলদাতা গ্রহ। শনির গতিপথের পরিবর্তনের প্রভাব পড়ে জাতকদের উপর। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর ভোর ৫টায় মীন রাশিতে মার্গী হবেন শনিদেব। সে দিন থেকে সোজা পথে চলতে শুরু করবেন। ২০২৭ সালের ৩ জুন পর্যন্ত মীন রাশিতেই অবস্থান করবেন। তারপর প্রবেশ করবেন মেষে। ফলে সময়কালটা দারুণ কাটবে ৩ রাশির জাতক ও জাতিকার। শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল দেন। শনির মার্গী অবস্থায় আগে যে কাজগুলিতে বাধা আসছিল, সেগুলি কেটে যাবে।
মিথুন রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কর্মজীবনে উন্নতির সম্ভাবনা। চাকরিজীবীরা পরিশ্রমের ভাল ফল পাবেন। দীর্ঘ দিন ধরে আটকে থাকা কাজও এগোতে পারে। ব্যবসায়ীরা নতুন সুযোগ পেতে পারেন। বাড়তে পারে উপার্জনে। তবে অর্থসংক্রান্ত কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালভাবে চিন্তাভাবনা করা জরুরি।
সিংহ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের কাছে এই সময়টি কর্মজীবন এবং আর্থিক পরিকল্পনার দিক থেকে শুভ হতে পারে। চাকরিতে নতুন দায়িত্ব পাবেন। কাজের জন্য প্রশংসিত হবেন। ব্যবসায়ীরা পুরনো যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। খরচে নিয়ন্ত্রণ রাখা এবং সঞ্চয় বাড়ানোর চেষ্টা করলে আর্থিক পরিস্থিতি আরও মজবুত হতে পারে। তবে তাড়াহুড়ো করে বিনিয়োগ করা থেকে বিরত থাকুন।
ধনু রাশি: এই রাশির জাতক ও জাতিকারা পাবেন পরিশ্রমের ফল। যাঁরা চাকরি বদলানোর প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের নতুন সুযোগ আসবে। ব্যবসায় পুরনো সমস্যা মিটে যাবে। আসবে নতুন সুযোগ। তবে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা জরুরি। মনে রাখতে হবে, খরচ বেশি করলে আর্থিক অবস্থা শক্তিশালী হবে না।