Shani Nakshatra Parivartan 2026: ২২ ফেব্রুয়ারি শনির নক্ষত্র পরিবর্তন, তিন রাশির জীবনে আসতে চলেছে নয়া মোড়

Shani Nakshatra Parivartan 2026: এই নক্ষত্র মীন রাশিতে অবস্থিত এবং এর অধিপতি স্বয়ং শনি। ধীরগতির গ্রহ হওয়ায় শনির প্রভাব দীর্ঘস্থায়ী হয়। জানা গিয়েছে, ২১ মার্চ পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। জ্যোতিষীদের মতে, এই সময় বিশেষভাবে উপকৃত হতে পারেন মেষ, কর্কট ও মীন রাশির জাতক-জাতিকারা।

Advertisement
২২ ফেব্রুয়ারি শনির নক্ষত্র পরিবর্তন, তিন রাশির জীবনে আসতে চলেছে নয়া মোড়Shani Asta 2026

Shani Nakshatra Parivartan 2026: জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার শনি দেব উত্তরাভাদ্রপদ নক্ষত্রের প্রথম চরণ থেকে দ্বিতীয় চরণে প্রবেশ করবেন। এই নক্ষত্র মীন রাশিতে অবস্থিত এবং এর অধিপতি স্বয়ং শনি। ধীরগতির গ্রহ হওয়ায় শনির প্রভাব দীর্ঘস্থায়ী হয়। জানা গিয়েছে, ২১ মার্চ পর্যন্ত এই অবস্থান বজায় থাকবে। জ্যোতিষীদের মতে, এই সময় বিশেষভাবে উপকৃত হতে পারেন মেষ, কর্কট ও মীন রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি
মেষ রাশির ক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে, আর্থিক অবস্থারও উন্নতি হতে পারে। হঠাৎ আর্থিক লাভের যোগ রয়েছে, তবে মানসিক চাপ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

কর্কট রাশি
কর্কট রাশির জাতকদের জন্য চাকরিতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হতে পারে। পুরনো কোনও বিবাদ মিটতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে ভালো সুযোগ মিলতে পারে, তবে স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকা প্রয়োজন।

মীন রাশি
মীন রাশির জাতকদের কর্মজীবন ও ব্যবসায় নতুন সুযোগের দরজা খুলতে পারে। আগের বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনা রয়েছে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। নতুন কোনও উদ্যোগ শুরু করার জন্য সময় অনুকূল বলেই মনে করছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা।

 

POST A COMMENT
Advertisement