শনি নক্ষত্র পরিবর্তনজ্যোতিষ শাস্ত্র মতে, ১৭ মে ২০২৬, রবিবার দুপুর ৩টে বেজে ৪৯ মিনিটে কর্মফল দাতা শনিদেব রেবতী নক্ষত্রে গোচর করবে। আর শনির এই নক্ষত্র পরিবর্তন মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে একাধিক রাশির জাতক-জাতিকাদের ভাল সময় কাটবে। তাঁরা জীবন যুদ্ধে অন্যদের তুলনায় বেশ কিছু এগিয়ে যাবেন। হাতে আসবে টাকা। সংসারেও শান্তি বিরাজ করবে।
তাই আর সময় নষ্ট না করে সেই সব রাশি সম্পর্কে জেনে নিন। আর আপনার নাম সেই তালিকায় থাকলে ভাল সময় কাটনোর জন্য তৈরি হয়ে যান।
বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশির। কেরিয়ারে এগিয়ে যাবেন। নতুন নতুন রাস্তা খুলে যাবে। চাকরির নতুন যোগ তৈরি হতে পারে। বদলাতে পারেন কর্মক্ষেত্রে। যার ফলে বাম্পার আর্থিক লাভ হতে পারে।
এছাড়া ব্যক্তিগত জীবনেও ভাল ফল মিলবে। সংসারে বিরাজ করবে শান্তি। বহুদিনের বিবাদ মিটে যাবে। মজবুত হবে পারস্পরিক সম্পর্ক।
এই সময় আপনার ব্যক্তিত্বেও বড় বদল আসবে। বাড়বে আত্মবিশ্বাস। সবাই আপনার দিকে আলাদা করে নজর দেবেন। তাই ভাল সময় কাটানোর জন্য প্রস্তুত হয়ে যান।
সিংহ রাশি
শনির নক্ষত্র পরিবর্তন সিংহ রাশিকেও এগিয়ে নিয়ে যাবে। আপনার আর্থিক হাল ফিরবে। যাঁরা অনেক দিন ধরে আয়ের নতুন স্রোত খুঁজছিলেন, তাঁরা পেয়ে যাবেন। এছাড়া বেশ কিছু দিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। মিটে যাবে বহু সমস্যা।
যাঁরা ব্যবসা করেন, তাঁরাও ভাল চুক্তি করতে পারবেন। হাতে আসবে অনেকগুলো টাকা। এছাড়া নতুন ব্যবসাও শুরু করতে পারেন।
এই সময় আপনার পরিকল্পনা করার ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যক্তিত্বে দেখা দেবে চমক। যার ফল পাবেন। সমাজে আপনাকে সুনজরে দেখা হবে। এছাড়া এই সময় পারিবারিক জীবনেও আসবে শান্তি। দাম্পত্যে মিটে যাবে অশান্তি।
ধনু রাশি
অনেক দিন ধরে চলতে থাকা সমস্যার এবার সমাধান হয়ে যাবেন। লম্বা বিবাদের হবে অবসান। বিদেশ যাত্রা হতে পারে। এতদিনের পরিশ্রমের ফলও পেতে পারেন। আর্থিক স্থিতি ভাল হবে। যাঁরা অনেক দিন ধরে চাকরির খোঁজ করছেন, তাঁরা পেয়ে যাবেন। পাশাপাশি এই সময় প্রোমোশনও হতে পারে।
পারিবারিক জীবনেও এই সময় বদল আসবে। মানসিক চাপ কমবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।