শনি নক্ষত্র পরিবর্তন ২০২৬জ্যোতিষ অনুযায়ী, শনি অত্যন্ত শক্তিশালী একটি গ্রহ। আর এই গ্রহটি ৯ অক্টোবর উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যাবেন। ওই রাশিতে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত থাকবেন শনি। যার ফলে ১২২ দিন কয়েকটি রাশির উপর সদয় হবেন শনিদেব। জীবনে কষ্ট দূর হবে। বড়বাবার কৃপায় টাকার অভাব মিটবে। কেরিয়ারে হবে বিরাট উন্নতি। ব্যবসায় বাধা কেটে যাবে। ভাগ্য চমকাবে। বাধা কাটিয়ে উঠতে পারবেন।
তাই আর সময় নষ্ট নয়, বরং শনি গোচরে কোন ৪ রাশির আগামী ১২২ দিন সেরা সময় কাটবে, সেটা জেনে নিন। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে সেরা সময় কাটানোর জন্য তৈরি হন।
বৃষ রাশি
শনির নক্ষত্র পরিবর্তনে অত্যন্ত শুভ সময় আসবে বৃষ রাশির জীবনে। জটিলতা দূর হবে। কঠিন সমস্যা থেকে মুক্তি পাবেন। এই সময় ব্যবসা বড় হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। সেই সঙ্গে পুরনো বিনিয়োগে দারুণ লাভ হবে। এখানেই শেষ নয়, শনির গোচরে চাকরিতে উন্নতি পাকা। বড় প্রোমোশন হতে পারে। মাইনে বাড়ার সম্ভাবনাও প্রবল।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক এবং জাতিকারা শনির নক্ষত্র পরিবর্তনে অত্যন্ত শুভ সময় কাটাতে পারবেন। অনেক দিন পর জীবনে আসবে শান্তি। অনেক বাধা দূর হবে। ব্যবসাতে এবার বিরাট উন্নতির আশা রয়েছে। শুধু তাই নয়, টাকার অভাব মিটে যাবে। ইনকাম বাড়বে। চাকরিতে বসের কাছের মানুষ হয়ে উঠবেন।
তুলা রাশি
এই রাশির জন্যও শনির নক্ষত্র পরিবর্তন খুবই ভাল সময় নিয়ে আসবে। ১২২ দিন উন্নতি পাকা। চাকরিতে বিরাট জায়গা পৌঁছে যাবেন। নিজের টিম হতে পারে। তাঁরা ভীষণ সম্মান করবেন। এই সময় ব্যবসাও বড় হওয়ার সম্ভাবনা প্রবল। নতুন করে বিনিয়োগ আসতে পারে। লাভ আগের থেকে অনেকটাই বাড়বে। তাই দুশ্চিন্তার কিছু নেই।
মকর রাশি
শনির নক্ষত্র পরিবর্তন সেরা সময় নিয়ে আসবে মকর রাশির জীবনে। বহু সমস্যার সহজ সমাধান হবে। মিটে যাবে জটিলতা। অফিসে সিনিয়ররা পাশে থাকতে পারেন। যার জোরে হতে পারে প্রোমোশন। বিরাট মাইনে বাড়তে পারে। এই সময় ব্যবসাতে লাভের মুখ দেখবেন। টাকার অভাব দূর হবে। জীবনে আসবে গোল্ডেন টাইম।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।