গতিপথ বদলে ফেলছেন শনিদেবমঙ্গলবার ২১ মার্চ অর্থাৎ আজ, গতিপথ পরিবর্তন করতে চলেছে শনিদেব। এদিন বিকেল ৪টের সময় শনি উত্তরভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় দশায় প্রবেশ করছে। ১৭ এপ্রিল পর্যন্ত এই দশাতেই থাকবে। স্বয়ং শনিদেব এই নক্ষত্রের অধিপতি। জ্যোতিষীরা জানাচ্ছেন, উত্তরভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় দশায় প্রবেশের পর তিনটি রাশির জাতক-জাতিকারা দারুণ সুফল লাভ করতে পারেন। এই তিনটি রাশির মধ্যে একটি শনির সাড়ে সাতি দশার মধ্যে রয়েছে। অপর একটি রাশি আবার শনির ধাইয়া দশার মধ্যে রয়েছে। তাই, এই নক্ষত্র পরিবর্তনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।
মেষ রাশি:
মেষ রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাবে রয়েছে। এই নক্ষত্র পরিবর্তন মেষ রাশির জন্য বিভিন্ন ক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। এই জাতক-জাতিকাদের জীবনের বড় সমস্যাগুলোর অবসান ঘটবে। চাকরি সংক্রান্ত বিষয়ে লাভ হবে। যারা চাকরি ছেড়ে দিয়ে নিজের ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তাঁদের জন্যও এটা সুসময়। ভাগ্য এইসময় পক্ষে থাকবে। সুখ, শান্তি এবং ভালোবাসার পরিবেশ বজায় থাকবে। মানসিক চাপ ও উদ্বেগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন জাতক-জাতিকারা।
সিংহ রাশি:
শনির প্রভাব সিংহ রাশির উপরেও পড়তে চলেছে। উত্তরভাদ্রপদ নক্ষত্রের তৃতীয় পদে শনির প্রবেশ এই রাশির জন্য শুভ বলে মনে হচ্ছে। এই জাতক-জাতিকাদের আর্থিক অবস্থার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। লাভজনক ব্যবসায়িক চুক্তি হতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এই সময় কানেকশন গড়ে তুলতে পারেন। পরিবারে শান্তি ও সম্প্রীতি বিরাজ করবে। এছাড়াও, এই জাতক-জাতিকারা সন্তানদের কাছ থেকে কিছু সুসংবাদ পেতে পারেন।
ধনু রাশি:
শনির প্রভাব ধনু রাশির উপরও পড়ছে। শনির এই গতিপথ পরিবর্তন কিছু বিনিয়োগের জন্য সুসময় হতে পারে। এই সময়ে বিনিয়োগ করা অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। পরিবার ও আত্মীয়-স্বজনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। বন্ধুদের সাহায্যে বড় একটি কাজ করতে পারবেন। কর্মজীবনেও বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবেন। ধনু রাশির জাতক-জাতিকারা জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। এছাড়াও, নিজের স্বাস্থ্যের যত্ন নেওয়া এবং কথাবার্তায় সংযম বজায় রাখা লাভজনক প্রমাণিত হতে পারে।