শনির কৃপায় ৪ রাশির সুসময়Shani Rajyog 2026 Rashifal: গ্রহরাজ শনির চলন সব সময়ই রহস্যময়। তবে এবার তাঁর ধীর গতির চলনেই আকাশে তৈরি হয়েছে এক বিরল রাজযোগ। জ্যোতিষীদের মতে, এই মহাজাগতিক যোগের প্রভাবে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে চার রাশির। ২০২৬ সালে শনির এই 'ধন রাজযোগ' টানা ৪০ দিন ধরে বিশেষ প্রভাব ফেলবে, যার ফলে লটারি জেতার মতো যোগও তৈরি হতে পারে। বিশেষ করে বৃষ, মিথুন, তুলা ও মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে আসতে চলেছে সোনালি সময়।
বৃষ রাশি
বৃষ রাশির জাতকদের জন্য এখন আক্ষরিক অর্থেই সুবর্ণ যুগ। নতুন আয়ের উৎস তো তৈরি হবেই, সেই সঙ্গে পুরনো কোনো বিনিয়োগ থেকে মোটা টাকা হাতে আসার সম্ভাবনা। এমনকি পুরনো ধারদেনা মিটে গিয়ে সঞ্চয় বাড়বে। ব্যবসায়ীরা বড় কোনো চুক্তিতে সই করতে পারেন।
মিথুন রাশি
কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের এবার সঠিক মূল্যায়ন হবে। পদোন্নতির পাশাপাশি নামী কোনও সংস্থা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সহকর্মীদের পূর্ণ সমর্থন পাবেন আপনি। শিক্ষার্থীদের জন্যও এই সময়টা দারুণ খবর নিয়ে আসবে।
তুলা রাশি
সম্পর্কের তিক্ততা কাটিয়ে ওঠার মোক্ষম সময় এটি। দাম্পত্য জীবনে খুশির জোয়ার আসবে, এমনকি অবিবাহিতদের বিয়ের পাকা কথা হতে পারে। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সবরকম সাহায্য পাবেন।
মকর রাশি
আপনার ধৈর্য ও মেহনত এবার সামাজিক সম্মান ও ব্যবসার মুনাফা দুই-ই ফিরিয়ে দেবে। সবচেয়ে বড় কথা, দীর্ঘদিনের কোনো শারীরিক অসুস্থতা থেকে এবার মুক্তির পথ মিলবে। মানসিক চাপ কমে গিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে।
জ্য়োতিষীদের মতে শনির আশীর্বাদ পেতে গেলে অহংকার ত্যাগ করা জরুরি। জ্যোতিষীদের মতে, তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে পরিশ্রম করলেই এই রাজযোগের পূর্ণ সুফল ভোগ করা সম্ভব। দান-ধ্যান ও ধর্মীয় কাজে মন দিলে শনির কুদৃষ্টি এড়িয়ে জীবনের বড় পরিবর্তন আনা এখন স্রেফ সময়ের অপেক্ষা।