শনি উদয় ২০২৬জ্যোতিষ অনুসারে, কর্মফল দাতা শনি মাঝে মধ্যে উদিত হন এবং অস্ত যান। আর তার প্রভাব পড়ে গোটা পৃথিবীর উপর। আর জ্যোতিষ মতে, ১৭ এপ্রিল ২০২৬ মীন রাশিতে উদিত হতে চলেছে শনি। যার ফল পাবে ১২ রাশিই। কিন্তু সবথেকে ভাল দিন কাটবে ৩ রাশির। আপনারা কেরিয়ারে এগিয়ে যাবেন। ব্যবসায় হবে উন্নতি। তবে সেই রাশি সম্পর্কে জানার আগে শনিদেব সম্পর্কে জেনে নিন।
জ্যোতিষে শনিদেবের গুরুত্ব
শনিদেব ন্যায় এবং কর্মফল দাতা। শনিদেব ব্যক্তিকে তাঁর কর্ম অনুযায়ী ফল প্রদান করেন। শুধু তাই নয়, শনি অনুশাসন, পরিশ্রম, সংঘর্ষ, ন্যায় এবং ধৈযের প্রতীক।
তাই এই গ্রহ উদয় এবং অস্ত গেলে সব রাশির জীবনেই বড় বদল আসে। আর ১৭ এপ্রিল শনি উদিত হতে চলেছে। যার ফলে ভাগ্য ফিরে যাবে ৩ রাশির। আসুন সেই তিন রাশি সম্পর্কে জেনে নেওয়া যাক।
মকর রাশি
শনি দেব উদিত হতেই মকর রাশির দারুণ সময় কাটবে। আপনারা বিশেষ ফল পাবেন। এই সময় চাকরিতে হবে প্রোমোশন, নতুন দায়িত্ব পেতে পারেন। এই সময় ভাই-বোনের সাহায্যও পাবেন।
তবে কার্যক্ষেত্রে এই সময় খুবই পরিশ্রম করতে হবে। সহকর্মীরা খারাপ ব্যবহার করলে প্রথমে ধৈর্য ধরুন। তারপর জবাব দিন। তবে জবাবটা শান্ত মাথায় দেবেন। বেশি আক্রমণ করবেন না।
বৃষ রাশি
বৃষ রাশিও শনি উদয়ের ভাল ফল পাবেন। এই সময় আপনাদের সামনে আয়ের নতুন স্রোত তৈরি হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান হন।
ও দিকে কর্মস্থলে এই সময় এগিয়ে যাবেন। আপনাদের পছন্দ করবেন বস। তিনি সাহায্য করতে পারেন। যার ফলে অনেক জটিলতা কেটে যাবে।
এই সময় কোনও শুভ সংবাদ পেতে পারেন। কোর্টের মামলা থেকে রেহাই মিলবে। মামলায় জেতার সম্ভাবনা বাড়বে।
মিথুন রাশি
কেরিয়ার এবং ব্যবসায় গ্রোথ আনবে এই শনির উদয়। এই সময় নতুন চাকরি পেতে পারেন। ব্যবসাতেও মিলতে পারে লাভ। নতুন ক্লায়েন্টের সঙ্গে পরিচয় হতে পারে।
এছাড়া এই সময় শনি দেবের জন্য নির্ণয় নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। ব্যবসায় এতদিনে লাভের মুখ দেখবেন। অনেক কষ্টের পর মিলতে পারে নতুন প্রোজেক্ট। পাশাপাশি যেই যেই কাজ আটকে ছিল, সেটা হয়ে যাবে।
বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।