2027 Astrology: ২০২৭-এ কোন কোন রাশির শনির সাড়েসাতি কাটবে? জেনে নিন

শনির সাড়েসাতি নিয়ে উদ্বেগ থাকে বহু মানুষের। জীবনে বাধা, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে চাপ কিংবা পারিবারিক অশান্তি; জ্যোতিষশাস্ত্রে এই সময়কে ঘিরে নানা ধারণা প্রচলিত রয়েছে।

Advertisement
২০২৭-এ কোন কোন রাশির  শনির সাড়েসাতি কাটবে? জেনে নিনজ্যোতিষশাস্ত্রে এই সময়কে ঘিরে নানা ধারণা প্রচলিত রয়েছে।
হাইলাইটস
  • শনির সাড়েসাতি নিয়ে উদ্বেগ থাকে বহু মানুষের।
  • জ্যোতিষশাস্ত্রে এই সময়কে ঘিরে নানা ধারণা প্রচলিত রয়েছে।

Shani Sade Sati 2027: শনির সাড়েসাতি নিয়ে উদ্বেগ থাকে বহু মানুষের। জীবনে বাধা, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে চাপ কিংবা পারিবারিক অশান্তি; জ্যোতিষশাস্ত্রে এই সময়কে ঘিরে নানা ধারণা প্রচলিত রয়েছে। তবে ২০২৭ সালে শনির অবস্থান বদল ঘিরে কিছু রাশির জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে কুম্ভ, মীন ও মেষ রাশির জাতকদের জন্য বছরটি বেশ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। কিন্তু ২০২৭ সালেই কি কারও সাড়েসাতি সম্পূর্ণ কাটবে?

কুম্ভ রাশির সাময়িক স্বস্তি
বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৩ জুন শনি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। ফলে কুম্ভ রাশির জাতকদের সাড়েসাতির শেষ পর্যায়ের প্রভাব সাময়িক ভাবে বন্ধ হবে। কর্মক্ষেত্রে নতুন সুযোগ, আর্থিক পরিস্থিতির উন্নতি এবং পারিবারিক জীবনে স্বস্তির সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে এই স্বস্তি স্থায়ী নয়। ২০ অক্টোবর বক্রী শনির মীন রাশিতে প্রত্যাবর্তনের ফলে কুম্ভের উপর ফের সাড়েসাতির প্রভাব পড়বে। সম্পূর্ণ মুক্তি মিলবে ২০২৮ সালের ২৩ ফেব্রুয়ারি।

মীন ও মেষ রাশি 
মীন রাশির জাতকদের ক্ষেত্রে ২০২৭ সালে সাড়েসাতির দ্বিতীয় পর্যায় থেকে শেষ পর্যায়ে প্রবেশের পরিবর্তন ঘটবে। ৩ জুন থেকে শনির অবস্থান বদলের ফলে এই রাশির জাতকদের জীবনে দায়িত্ব বাড়তে পারে। কাজের চাপ, আর্থিক পরিকল্পনা এবং স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষীরা।

অন্য দিকে, মেষ রাশির জাতকদের সাড়েসাতি চলবে। জুন মাসে শনি মেষে প্রবেশ করলে এই রাশির উপর সাড়েসাতির মধ্য পর্যায় শুরু হবে। ফলে কর্মজীবন, অর্থ এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য ধরে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

সাড়েসাতি শুরু বৃষের
২০২৭ সালের ৩ জুন থেকে বৃষ রাশির জাতকদের সাড়েসাতির প্রথম পর্যায় শুরু হবে। তবে ২০ অক্টোবর শনি ফের মীনে ফিরে যাওয়ায় এই প্রভাব সাময়িক থামবে। 

POST A COMMENT
Advertisement