Shani Sade Sati 2027: নতুন বছরে কোন কোন রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব? জেনে নিন

২০২৭ সালের ৩ জুন মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। শনির এই রাশি পরিবর্তনের ফলে ৩টি রাশির জাতকদের উপর সাড়ে সাতির প্রভাব পড়বে। তালিকায় কারা?

Advertisement
নতুন বছরে কোন কোন রাশির উপর শনির সাড়ে সাতির প্রভাব? জেনে নিনশনির সাড়ে সাতি ২০২৭
হাইলাইটস
  • ২০২৭ সালের ৩ জুন মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব
  • ৩টি রাশির জাতকদের উপর সাড়ে সাতির প্রভাব
  • তালিকায় কোন কোন রাশি?

জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল ও ন্যায়ের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। ব্যক্তির কর্ম অনুযায়ী ফল প্রদান করেন শনিদেব। তাই তাঁর রাশি পরিবর্তনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শনির গোচরের প্রভাব ১২টি রাশির জাতকদের জীবনে পড়ে। কারও জীবনে আসে উন্নতি ও সাফল্য, আবার কারও জীবনে শুরু হয় কঠিন সময়। ২০২৭ সালে শনিদেবের রাশি পরিবর্তন ঘিরে জ্যোতিষমহলে বিশেষ আলোচনা শুরু হয়েছে।

জ্যোতিষীয় গণনা অনুযায়ী, ২০২৭ সালের ৩ জুন মেষ রাশিতে প্রবেশ করবেন শনিদেব। শনির এই রাশি পরিবর্তনের ফলে ৩টি রাশির জাতকদের উপর সাড়ে সাতির প্রভাব পড়বে। তালিকায় রয়েছে কুম্ভ, মীন এবং মেষ রাশি। শনির সাড়ে সাতির প্রভাবে এই ৩ রাশির জাতকদের জীবনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসতে পারে।

কুম্ভ রাশি: জ্যোতিষীয় গণনা অনুযায়ী, শনির অবস্থান পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতকদের সাড়ে সাতির শেষ পর্যায়ের প্রভাব চলতে পারে। এই সময়ে কাজকর্মে বাড়তি দায়িত্ব আসতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল ভাবে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়।

মীন রাশি: মীন রাশির জাতকদের ক্ষেত্রে শনির সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় চলবে। এই সময় কর্মজীবন ও ব্যক্তিগত জীবনে নানা ধরনের দায়িত্ব বাড়তে পারে। পরিশ্রমের পাশাপাশি ধৈর্য ধরে এগিয়ে চলা জরুরি। আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সতর্ক থাকা প্রয়োজন।

মেষ রাশি: ২০২৭ সালের ৩ জুন শনিদেব মেষ রাশিতে প্রবেশ করলে এই রাশির জাতকদের উপর সাড়ে সাতির প্রথম পর্যায় শুরু হবে। ফলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে নতুন দায়িত্ব ও চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন মেষ রাশির জাতকরা। কর্মক্ষেত্র এবং আর্থিক বিষয়ে বিশেষভাবে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, শনির সাড়ে সাতি মানেই যে জীবনে শুধুই খারাপ সময় আসবে, এমন নয়। এই সময়ে কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে জীবনে উন্নতির পথও তৈরি হতে পারে। তবে জ্যোতিষীয় বিশ্বাস অনুযায়ী, শনির গোচরের প্রভাব ব্যক্তির জন্মছক এবং অন্যান্য গ্রহের অবস্থানের উপরেও নির্ভর করে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement