Shani Sade Sati Effecy: শনির রোষে রয়েছে এই ৩ রাশির জীবন, ২০২৭-এ সাড়েসাতি থেকে মুক্তি কার?

শনিদেব এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে। যখন শনি কোনও ব্যক্তির রাশিতে প্রথমে আসে, তখন সাড়েসাতি শুরু হয়। শনি যে রাশিতে বিরাজ করে, সেই রাশির জাতকদেরও সাড়েসাতি শুরু হয়ে যায়।

Advertisement
শনির রোষে রয়েছে এই ৩ রাশির জীবন, ২০২৭-এ সাড়েসাতি থেকে মুক্তি কার? শনিদেব
হাইলাইটস
  • জ্যোতিষে শনির সাড়েসাতিকে অত্যন্ত কষ্টকর বলা হয়েছে।

জ্যোতিষে শনির সাড়েসাতিকে অত্যন্ত কষ্টকর বলা হয়েছে। এই সময় কুম্ভ, মীন ও মেষ রাশি শনির সাড়েসাতির আলাদা আলাদা চরণে রয়েছে। মেষ রাশি সাড়েসাতির প্রথম, মীন রাশিতে দ্বিতীয় ও কুম্ভ রাশিতে তৃতীয় চরণে রয়েছে। আসুন জেনে নিই এই রাশিগুলোতে সাড়েসাতি কতদিন পর্যন্ত থাকবে এবং আগামী দিন কতটা চ্যালেঞ্জপূর্ণ হতে চলেছে। জ্যোতিষবিদদের মতে ২০২৭ সালে কুম্ভ রাশিতে সাড়েসাতি শেষ হয়ে যাবে। 

শনির সাড়েসাতি কখন হয়?
শনিদেব এক রাশিতে প্রায় আড়াই বছর পর্যন্ত থাকে। যখন শনি কোনও ব্যক্তির রাশিতে প্রথমে আসে, তখন সাড়েসাতি শুরু হয়। শনি যে রাশিতে বিরাজ করে, সেই রাশির জাতকদেরও সাড়েসাতি শুরু হয়ে যায়। আবার যে রাশিতে পরবর্তীতে যাবে, সেই রাশির ওপরও সাড়েসাতির প্রভাব থাকে। এইভাবে আড়াই বছর করে করে তিনবারে এক রাশির ওপর সাড়েসাতি সাড়ে সাত বছর পর্যন্ত থাকে। 

কুম্ভ রাশির স্বস্তি
এই সময় কুম্ভ রাশিতে শনির সাড়েসাতির অন্তিম সময় চলছে। একে সাড়েসাতি নেমে যাওয়াও বলে। এই সময়ে হাঁটু ও শরীরের ব্যথার মতো স্বাস্থ্য সমস্যা বাড়তে পারে। মানসিক চাপও অব্যাহত থাকতে পারে। তবে সুখবর হলো, ২০২৭ সালের ৩ জুন শনি মেষ রাশিতে প্রবেশ করলে কুম্ভ রাশির সাড়েসাতির প্রভাব শেষ হয়ে যাবে। 

মীন রাশিতে ২০২৯ সাল পর্যন্ত
মীনে শনির সাড়েসাতির দ্বিতীয় পর্যায় চলছে। এই জাতক-জাতিকারা মানসিক চাপ, ব্যস্ত সময়সূচি, দীর্ঘ ভ্রমণ এবং মেজাজ খিটখিটে হয়ে যাওয়া অনুভব করতে পারেন।  সিদ্ধান্ত গ্রহণে বিভ্রান্তি দেখা দিতে পারে। আর্থিক চাপও অনুভূত হতে পারে। মীন রাশির সাড়েসাতি ২০২৯ সালের ৮ অগাস্ট পর্যন্ত পর্যন্ত স্থায়ী হবে। 

মেষ রাশিতে সাড়েসাতি
মেষ রাশিতে শনির সাড়ে সাতির প্রথম পর্যায় গত বছর শুরু হয়েছে। এর ফলে কর্মজীবনে চাপ ও দায়িত্ব বাড়তে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের আপাতত সিদ্ধান্তটি স্থগিত রাখা উচিত। মেষ রাশিতে সাড়েসাতি ২০৩২ সাল পর্যন্ত স্থায়ী হবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement