Shani Shukra Yuti 2026: ২৫ মার্চ পর্যন্ত ৩ রাশির জীবনে টাকা আর টাকা, শনি-শুক্রের যুতিতে বাম্পার ইনকাম

এই বছর হোলির দিন শনির যুতি তৈরি হচ্ছে। আসলে হোলির দিন মীন রাশিতে শনি এবং শুক্র গ্রহ বিরাজমান থাকবে। আর শনি এবং শুক্র দুই মিত্র গ্রহের যুতির জন্য জীবন বদলে যাবে কিছু রাশির।

Advertisement
২৫ মার্চ পর্যন্ত ৩ রাশির জীবনে টাকা আর টাকা, শনি-শুক্রের যুতিতে বাম্পার ইনকামশনি শুক্র যুতি
হাইলাইটস
  • এই বছর হোলির দিন শনির যুতি তৈরি হচ্ছে
  • আসলে হোলির দিন মীন রাশিতে শনি এবং শুক্র গ্রহ বিরাজমান থাকবে
  • শনি এবং শুক্র দুই মিত্র গ্রহের যুতির জন্য জীবন বদলে যাবে কিছু রাশির

এই বছর হোলির দিন শনির যুতি তৈরি হচ্ছে। আসলে হোলির দিন মীন রাশিতে শনি এবং শুক্র গ্রহ বিরাজমান থাকবে। আর শনি এবং শুক্র দুই মিত্র গ্রহের যুতির জন্য জীবন বদলে যাবে কিছু রাশির।

জ্যোতিষ মতে, ২ মার্চ ২০২৬ শুক্র গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে এন্ট্রি করেছে। আর ২৫ মার্চ পর্যন্ত শুক্র-শনি মীন রাশিতেই থাকছে। আর সেই কারণে কিছু রাশির জীবনে ভাল সময় আসবে। তাঁদের হাতে আসবে টাকা। কেরিয়ারে উন্নতি হবে। ভাল সময় কাটবে। তাই আসুন জেনে নেওয়া যাক মীন রাশিতে শুক্র এবং শনির যুতিতে কোন ৩ রাশির সময় ভাল যাবে!

ধনু রাশি
এই সময়টা দারুণ কাটবে ধনু রাশির। শুক্র-শনির যুতিতে জীবন এগিয়ে যাবে। কেরিয়ারে অন্য উচ্চতায় পৌঁছে যাবেন। পেয়ে যেতে পারেন নতুন চাকরি। বিদেশেও চাকরি হতে পারে।

যাঁরা ব্যবসা করছেন, তাঁদেরও সময়টা ভাল যাবে। নতুন ক্লায়েন্ট পাবেন। আয়ের নতুন ধারাও তৈরি হবে। এছাড়া বিবাহের যোগও তৈরি হচ্ছে। বিয়ের প্রস্তাব পেতে পারেন।

পরিশেষে বলি, এই সময় আপনার জীবনে আসবে টাকা। আয় বাড়বে। আর্থিক সংকট আর থাকবে না। এমনকী পারিবারিক সম্পত্তিও পাবেন।

তুলা রাশি
মীন রাশিতে শনি ও শুক্রের যুতিতে তুলা রাশির জীবনও এগিয়ে যাবে। আর্থিক স্থিতি বদলে যাবে। নতুন চাকরি পেতে পারেন। প্রোমোশন হতে পারে। সকলে আপনার উপর বিশ্বাস করবেন। নতুন দায়িত্ব কাঁধে চাপতে পারে। এছাড়া ব্যবসাতেও লাভ হবে। ক্লায়েন্টরা আপনার সুখ্যাতি করবেন। এছাড়া বিবাহিত জীবনেও সব সমস্যার হবে সমাধান। তাই চিন্তার কোনও কারণ নেই। 

মিথুন রাশি
এই রাশির জাতকেরাও ভাল সময়ের মধ্য়ে দিয়ে যাবেন। নতুন সুযোগ আসবে। চাকরি হতে পারে। কেরিয়ারে প্রোমোশন হতে পারে। কিছু জরুরি কাজের দায়িত্ব পাবেন। 

এছাড়া অর্থনৈতিক সমস্যা দূর হবে। আয় বাড়বে। টাকা কামানোর নতুন উৎস তৈরি হতে পারে। এই সময় বিদেশ যাত্রা হতে পারে। পরিবারের সব সমস্যার হবে সমাধান। পরিবারে সুখের আবহাওয়া বিরাজ করবে। তাই চিন্তার কোনও কারণ নেই। 

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।  

 

POST A COMMENT
Advertisement