শনির রাশিফলকর্মফলদাতা হলেন শনিদেব। মানুষের কর্ম অনুযায়ী ফল দেন। শনির গতি বা নক্ষত্র পরিবর্তন সব রাশির জীবনেই পড়ে। বর্তমানে রেবতী নক্ষত্রে অবস্থান করছেন শনিদেব। পঞ্জিকা বলছে, আগামী ৯ অক্টোবর সন্ধ্যা ৭টা ২৮ মিনিটে শনিদেব উত্তরভাদ্রপদে প্রবেশ করবেন। উত্তরভাদ্রপদ নক্ষত্রের অধিপতি স্বয়ং শনিদেব। বছরের শেষ পর্যন্ত অর্থাৎ প্রায় ৮৩ দিন এই নক্ষত্রেই অবস্থান করবেন। এই সময়কালে ৪ রাশি হবে লাকি। জেনে নেওয়া যাক, শনির এই গোচরে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে।
বৃষ রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন জীবনে নতুন আশা এবং ইতিবাচক শক্তি নিয়ে আসছে। আর্থিক সমস্যা এবং মানসিক চাপ ধীরে ধীরে কমতে শুরু করবে। অর্থাগমের যোগ। কাজ আবার গতি পাবে। পারিবারিক জীবনেও শান্তি ও উৎসাহের পরিবেশ।
মিথুন রাশি: এই রাশির জাতকদের জন্য শনির এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত শুভ হবে। কাজে ইতিবাচক ফল পাবেন। এই সময়ে যে কাজই হাতে নেবেন, তাতেই সাফল্যের সম্ভাবনা। আর্থিক দিক শক্তিশালী হবে। আচমকা অর্থলাভের নতুন পথ খুলে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও দ্রুত শেষ হবে।
কন্যা রাশি: এই রাশির জাতকদের জন্য এই ৮৩ দিনের সময়টা গোল্ডেন টাইম। আনন্দের মুহূর্ত কাটানোর সুযোগ আসবে। কঠোর পরিশ্রমের ফল পাবেন। শুভ কাজ সময়মতো শেষ হবে। ব্যবসার পরিকল্পনা থাকলে ইচ্ছাপূরণ হওয়ার সম্ভাবনা।
তুলা রাশি: আপনার জন্য এই গোচর আশীর্বাদের চেয়ে কম নয়। আপনার করা ছোট থেকে ছোট চেষ্টাও ভবিষ্যতে বড় প্রভাব ফেলতে পারে। শারীরিক বা মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। কর্মক্ষেত্রে আপনার পরিশ্রমের প্রশংসা হবে। নতুন দায়িত্ব লাভের যোগ।