Shani Uday: শনির উদয়ে প্রচুর টাকা, ২ রাশির কেরিয়ার-ব্যবসায় বিশাল উন্নতি

পঞ্জিকা অনুসারে আর মাসখানেক পর ১৭ এপ্রিল শনির উদয় হবে। যার জেরে দুই রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে। কোন কোন রাশি রয়েছে এই তালিকায়?

Advertisement
শনির উদয়ে প্রচুর টাকা, ২ রাশির কেরিয়ার-ব্যবসায় বিশাল উন্নতিশনির উদয়
হাইলাইটস
  • মাসখানেক পর ১৭ এপ্রিল শনির উদয় হবে
  • দুই রাশির জীবনে বিরাট পরিবর্তন আসবে
  • কারা রয়েছে এই তালিকায়?

জ্যোতিষশাস্ত্র অনুসারে, কর্মের দাতা শনিদেব নির্দিষ্ট সময়ে উদয় ও অস্ত যান। যার প্রভাব মানবজীবন, দেশ ও বিশ্বের উপর দেখা যায়। ভবিষ্যৎ পঞ্জিকা অনুসারে, ছাব্বিশের ১৭ এপ্রিল শনিবার মীন রাশিতে উদয় হতে চলেছেন। শনির উদয়কে একটি গুরুত্বপূর্ণ জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। কারণ যখন কোনও গ্রহ তার অস্তগামী অবস্থা থেকে উদিত হয়। তখন তার শক্তি ও প্রভাব বৃদ্ধি পায়। 

এমন পরিস্থিতিতে শনিদেবের উদয়ের প্রভাব ১২ রাশিতেই অনুভূত হবে। তবে এই সময়টি মকর, বৃষ এবং মিথুন  রাশির জন্য বিশেষ ভাবে শুভ হতে পারে। এই সময়ে এই ব্যক্তিরা তাদের কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি লাভ করতে পারেন। এছাড়াও কোনও ইচ্ছাপূরণ হতে পারে। আটকে থাকা তহবিল পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে। 

শনিদেবকে ন্যায়বিচার এবং কর্মফলের দেবতা হিসেবে বিবেচনা করা হয়। তিনি ব্যক্তির কর্ম অনুসারে পুরস্কার প্রদান করেন। এছাড়াও তিনি শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, সংগ্রাম, ন্যায়বিচার, ধৈর্য এবং দায়িত্ববোধের জন্য দায়ী গ্রহ। যাদের জন্মকুণ্লীতে শনি শক্তিশালী অবস্থানে থাকে, তারা জীবনে ধীরে ধীরে কিন্তু স্থায়ী সাফল্য লাভ করেন। 

মকর: শনিদেবের উদয় মকর রাশির জাতকদের জন্য শুভ ফল বয়ে আনতে পারে। যেহেতু স্বয়ং শনি মকর রাশির অধিপতি, তাই শনির এউ উদয় আপনার জন্য বিশেষ ভাবে ফলপ্রসূ হবে। এছাড়াও এই সময়টি কর্মজীবনে স্থিতিশীলতা আনতে পারে এবং দীর্ঘদিনের অমীমাংসিত কাজ সম্পন্ন হতে পারে। 

বৃষ: বৃষ রাশির জন্য শনির উদয় আর্থিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। আয়ের নতুন উৎস তৈরি হতে পারে। বিনিয়োগ থেকে লাভের ইঙ্গিত রয়েছে। সন্তানদের বিষয়েও সুসংবাদ আসতে পারে। আদালতের মামলাতেও সাফল্য আসতে পারে। 

মিথুন: মিথুন রাশির জাতকদের জন্য এই সময়টি কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। এই সময়ে চাকরির পরিবর্তন বা নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। থেমে থাকা প্রকল্প গতি পেতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement