শনি বক্রী জুলাই ২০২৬এই সময় শনি মীন রাশিতে রয়েছে। যার ফলে ৩ রাশি রয়েছে সাড়েসাতিতে। আর ২ রাশির ঢাইয়া চলছে। যদিও জুলাই মাসে শনির চালে বড় বদল হচ্ছে। ২৭ জুলাই ২০২৬ শনির বক্রী চালে যাচ্ছে। ১১ ডিসেম্বর পর্যন্ত ২০২৬ পর্যন্ত এই স্থিতিতে আসবে। এই ১৩৮ দিন সব রাশির জন্যই সেরা। যাতে ৫ রাশির ভাগ্য খুলে যাবে।
এই ৫ রাশির জাতক এবং জাতিকাদের সাড়েসাতি এবং ঢাইয়া চলছে। জ্যোতিষ অনুসারে, সাড়েসাতি এবং ঢাউয়া থাকা রাশির উপরও প্রভাব ফেলবে।
সাড়েসাতি থাকা রাশি
১. কুম্ভ রাশি
এই রাশির সাড়েসাতি চলছে। যদিও শনি বক্রী হওয়ার ফলে আপনাদের ভাগ্য ফিরবে। অনেক আটকে থাকা কাজ মিটে যাবে। কেরিয়ারে বিরাট উন্নতির আশা রয়েছে। পাশাপাশি বেতন বৃদ্ধি হতে পারে। সেই সঙ্গে আর্থিক স্থিতি বদলে যাবে। জীবনে হবে উন্নতি।
২. মীন রাশি
সাড়েসাতির দ্বিতীয় চরণে রয়েছে এই রাশি। এর ফলে এই রাশির জাতক এবং জাতিকারা সেরা সময় কাটাবেন। এতে বাড়বে আত্মবিশ্বাস। পাশাপাশি ধৈর্য ক্ষমতা বাড়বে। কেরিয়ারে উন্নতি হবে। শরীর ও মনের হাল ফিরবে। পাশাপাশি স্বাস্থ্যের হাল ফিরবে। তাই চিন্তা নেই।
৩. মেষ রাশি
শনির বক্রীতে মেষ রাশির খরচা বাড়বে। বিদেশে চাকরির যোগ তৈরি হবে। যাঁরা চাকরি খুঁজছেন, তাঁরা সফল হতে পারেন। পাশাপাশি চাকরিতে ট্রান্সফার হতে পারেন। এছাড়া পরিবারে শান্তি আসতে পারে জীবনে। তবে এই সময় সাবধানেও থাকতে হবে।
ঢাইয়া থাকা রাশি
১. সিংহ রাশি
এই রাশির উপর শনির বক্রী দশা প্রভাব ফেলবে। আপনাদের দায়িত্ব বাড়তে পারে। পাশাপাশি ব্যক্তিগত স্তরে বদলে যেতে পারে জীবন। সেই সঙ্গে প্রফেশনাল লাইফেও দায়িত্ব বাড়তে পারে। এই সময় অবশ্য বড় ধরনের খরচ করার আগে বা সম্পত্তি কেনার আগে দুইবার ভাবুন।
২. ধনু রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্য়ও সেরার সেরা হতে চলেছে শনির বক্রী দশা। তবে এই সময় একটু সাবধানে বিনিয়োগ করুন। পাশাপাশি স্বাস্থ্য নিয়ে কোনও গাফিলতি করবেন না। তাহলে ভুগতে হবে না। তাই এই সব দিকগুলি মাথায় রাখুন।
বিদ্র: এটা একটি সাধারণ প্রতিবেদন। কোনও ওষুধ খাওয়ার আগে বা কোনও চিকিৎসা সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নিন।