Sharad Purnima Horoscope: ৩০ বছর পর শারদ পূর্ণিমায় ৩ শুভ যোগ, লক্ষ্মীদেবীর কৃপায় ৫ রাশির সুখ-সম্পদ বৃদ্ধি

জ্যোতিষশাস্ত্র অনুসারে, শারদ পূর্ণিমায় গঠিত শুভ যোগগুলি পূজা, মন্ত্র জপ এবং দানের জন্য বিশেষ বলে বিবেচিত হয়। এই দিনে হর্ষন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে সর্বার্থ সিদ্ধি যোগকে অনেক শুভ কাজ শুরু করার জন্য অনুকূল বলে মনে করা হয়। অন্যদিকে, হর্ষন যোগ আনন্দ এবং উদ্দীপনার সাথে সম্পর্কিত। এর ফলে কিছু রাশির লাভ হবে। আসুন জেনে নিন তারা কারা।

Advertisement
৩০ বছর পর শারদ পূর্ণিমায় ৩ শুভ যোগ, লক্ষ্মীদেবীর কৃপায় ৫ রাশির সুখ-সম্পদ বৃদ্ধিশারদ পূর্ণিমায় লাকি রাশি কারা?
হাইলাইটস
  • শারদ পূর্ণিমা হিন্দু ধর্মের মধ্যে অন্যতম একটি উৎসব।

শারদ পূর্ণিমা হিন্দু ধর্মের মধ্যে অন্যতম একটি উৎসব। এইদিনই কোজাগরী লক্ষ্মী পুজো ও চন্দ্রমা দর্শন বিশেষ গুরুত্ব পায়। এই বছর ২৫ অক্টোবর শারদ পূর্ণিমা পালন করা হবে। এই কোজাগরী পূর্ণিমা বা শারদ পূর্ণিমাও বলা হয়। ধার্মিক মতে, এই রাতে চন্দ্রমার নিজের ১৬ কলায় পরিপূর্ণ থাকে। আবার এইদিনই ৩০ বছর পর দুর্লভ শুভ সংযোগ তৈরি হওয়ায় এই পূর্ণিমা বিশেষ। 

শারদ পূর্ণিমার শুভ যোগ
জ্যোতিষশাস্ত্র অনুসারে, শারদ পূর্ণিমায় গঠিত শুভ যোগগুলি পূজা, মন্ত্র জপ এবং দানের জন্য বিশেষ বলে বিবেচিত হয়। এই দিনে হর্ষন যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ তৈরি হয়। জ্যোতিষশাস্ত্রে সর্বার্থ সিদ্ধি যোগকে অনেক শুভ কাজ শুরু করার জন্য অনুকূল বলে মনে করা হয়। অন্যদিকে, হর্ষন যোগ আনন্দ এবং উদ্দীপনার সাথে সম্পর্কিত। এর ফলে কিছু রাশির লাভ হবে। আসুন জেনে নিন তারা কারা। 

বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুসারে, বৃষ রাশির অধিপতি শুক্র। শুক্রকে সুখ, ঐশ্বর্য, সৌন্দর্য ও বিলাসিতার কারক গ্রহ হিসেবে ধরা হয়। সেই কারণে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক সমৃদ্ধির সম্ভাবনা বেশি বলে মনে করা হয়। নতুন সম্পত্তি কেনা, কর্মক্ষেত্রে উন্নতি কিংবা আয়ের নতুন পথ খুঁজে পাওয়ার সুযোগ আসতে পারে। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসারে সুখ-স্বাচ্ছন্দ্য বজায় থাকবে বলে বিশ্বাস করেন অনেকে।

কর্কট রাশি
কর্কট রাশির অধিপতি চন্দ্র। জ্যোতিষ মতে, এই রাশির জাতক-জাতিকারা পরিবার ও প্রিয়জনদের প্রতি যত্নশীল হন। মা লক্ষ্মীর কৃপায় তাঁদের জীবনে সুখ-শান্তি ও সমৃদ্ধি আসতে পারে বলে বিশ্বাস করা হয়। আর্থিক দিক থেকে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পাশাপাশি পারিবারিক সম্পর্ক আরও মজবুত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সিংহ রাশি
সিংহ রাশির অধিপতি সূর্য। এই রাশির জাতক-জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও আত্মবিশ্বাস বেশি থাকে বলে জ্যোতিষশাস্ত্রে ব্যাখ্যা করা হয়। মা লক্ষ্মীর আশীর্বাদে কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি, পদোন্নতি এবং আর্থিক উন্নতির সুযোগ আসতে পারে বলে মনে করা হয়। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নতুন পরিকল্পনা ও উদ্যোগ থেকে লাভের সম্ভাবনার কথা বলা হয়।

Advertisement

তুলা রাশি
তুলা রাশির অধিপতিও শুক্র। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সম্পদ, সৌন্দর্য ও সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। সেই কারণে তুলা রাশির জাতক-জাতিকাদের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ যোগ রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। আর্থিক সমস্যা কাটিয়ে ওঠা, ব্যবসায় উন্নতি এবং কর্মক্ষেত্রে নতুন সুযোগ পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। সঠিক পরিকল্পনা ও পরিশ্রম তাঁদের উন্নতির পথে সাহায্য করতে পারে।

মীন রাশি
মীন রাশির অধিপতি বৃহস্পতি, যাঁকে জ্ঞান, ধর্ম, সৌভাগ্য ও সমৃদ্ধির কারক গ্রহ হিসেবে ধরা হয়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুযায়ী, মা লক্ষ্মীর কৃপায় মীন রাশির জাতক-জাতিকাদের জীবনে আর্থিক উন্নতি, সম্মান ও সৌভাগ্যের যোগ তৈরি হতে পারে। নতুন কাজের সুযোগ, কর্মজীবনে অগ্রগতি এবং সংসারে সুখ-শান্তি লাভের আশা করতে পারেন তাঁরা।

POST A COMMENT
Advertisement