শুক্রের কৃপায় বিরাট আয় বাড়বে 4 Lucky রাশির, 2 September To 6 November Money Rashifal

আগামী ২ সেপ্টেম্বর, বুধবার তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। থাকবে ৬ নভেম্বর পর্যন্ত। এর ফলে তৈরি হবে রাজযোগ। আর চাকরি ও ব্যবসায় উন্নতি ৪ রাশির।

Advertisement
শুক্রের কৃপায় বিরাট আয় বাড়বে 4 Lucky রাশির, 2 September To 6 November Money Rashifalশুক্রের রাশিফল
হাইলাইটস
  • ২ সেপ্টেম্বর শুক্রের গোচর।
  • ৪ রাশি লাভবান।

জ্যোতিষশাস্ত্রে শুক্র হল সুখ, বৈভব, বিলাস, বিবাহ, প্রেম ও সৌন্দর্যের গ্রহ। শুক্রের অবস্থানে মানুষের অর্থলাভ হয়। মেলে দাম্পত্য সুখ। বর্তমানে শুক্র কন্যা রাশিতে অবস্থান করছে। আগামী ২ সেপ্টেম্বর তুলায় প্রবেশ করবে শুক্র। তৈরি হবে পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম মালব্য রাজযোগ। উপকৃত হবেন ৪ রাশির জাতক ও জাতিকা। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২ সেপ্টেম্বর, বুধবার দুপুর ১টা ৫১ মিনিটে তুলা রাশিতে প্রবেশ করবে শুক্র। ৬ নভেম্বর, শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত এই রাশিতেই থাকবে। এর মধ্যে ৩ অক্টোবর শুক্র বক্রী হবে। ফলে ৬ নভেম্বর পর্যন্ত মালব্য রাজযোগের প্রভাব থাকবে ৪ রাশিতে। এর পাশাপাশি ২৬ সেপ্টেম্বর বুধের সঙ্গে শুক্রের সংযোগ হবে। তখন তৈরি হবে লক্ষ্মীনারায়ণ যোগ।

মেষ রাশি: এই জাতক ও জাতিকাদের জন্য ২ সেপ্টেম্বর শুক্রের তুলায় গোচর অত্যন্ত শুভ ও অনুকূল। আগামী দিনে জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভাল হবে। ব্যবসায় লাভের সুযোগ তৈরি হবে। এর ফলে আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হতে পারে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রেও আসতে পারে নতুন মোড়। ব্যবসায় আপনার কোনও নতুন ভাবনা বা পরিকল্পনা সাফল্যের উচ্চতায় পৌঁছতে পারে। চাকরিতেও নতুন দায়িত্ব।

তুলা রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্য শুক্রের এই গোচর অত্যন্ত শুভ হতে চলেছে। বাড়বে আত্মবিশ্বাস। নেতৃত্ব দেওয়ার ক্ষমতায় ইতিবাচক পরিবর্তন। চাকরিজীবীদের জন্য সময়টি ভাল। আয় দ্রুত বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক। অর্থের লেনদেন সংক্রান্ত কোনও বিষয়ে বড়সড় লাভ হতে পারে।

মকর রাশি: এই রাশির জাতক ও জাতিকাদের জন্যও শুক্রের এই গোচর বেশ লাভজনক। চাকরি ও ব্যবসায় এগিয়ে যাওয়ার সুযোগ। কাজের সূত্রে ভ্রমণ সুখকর। আর্থিক পরিস্থিতির উন্নতি। সম্পত্তি সংক্রান্ত বিষয় আপনার পক্ষে আসতে পারে। পুরনো বিনিয়োগ থেকে অর্থলাভের সম্ভাবনা।

কুম্ভ রাশি: শুক্রের প্রভাবে আপনার কেরিয়ারে উন্নতি। অফিসে নতুন দায়িত্ব। কর্মক্ষেত্রে সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সুসম্পর্ক। আপনার বেশ কিছু পরিকল্পনা ফলদায়ক হবে। এই সময়টা চাকরিজীবীদের ভাল যাবে। কাজের কৃতিত্ব লাভ। বিলাস ও বৈভব বাড়বে। 

Advertisement

POST A COMMENT
Advertisement