Shukra Gochar 2026: শুক্রের গোচরে হু হু করে খরচ হবে টাকা, ৫ রাশির জীবনে বড় বিপদ

শুক্রের গোচরের জেরে ৫ রাশির জীবনে বড় বিপদ নেমে আসতে চলেছে। হু হু করে খরচ হবে টাকা। আর্থিক সঙ্কট তৈরি হতে পারে এদের। কোন কোন রাশি রয়েছে তালিকায়?

Advertisement
শুক্রের গোচরে হু হু করে খরচ হবে টাকা, ৫ রাশির জীবনে বড় বিপদ শুক্র গোচর
হাইলাইটস
  • শুক্রের গোচরের জেরে ৫ রাশির জীবনে বড় বিপদ
  • হু হু করে খরচ হবে টাকা
  • কোন কোন রাশি রয়েছে তালিকায়?

১৫ মার্চ, শুক্র গ্রহ রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। জ্যোতিষশাস্ত্রে শুক্রকে সুখ, সম্পদ, প্রেম, বিলাসিতা এবং সমৃদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। শুক্র যখন কোনও নক্ষত্রমণ্ডলে প্রবেশ করে, তখন তার প্রভাব পড়ে প্রায় সব রাশির জীবনেই। তবে জ্যোতিষ গণনা বলছে রেবতী নক্ষত্রে শুক্রের প্রবেশ ৫ রাশির জাতকদের জীবনে মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। 

কোন কোন রাশির জাতকরা বিপদে পড়তে পারে? 
মেষ রাশি: মেষ রাশির জাতকদের ব্যয়ের পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। বিলাসিতা এবং লোক দেখানোর জন্য অতিরিক্ত খরচ পরিবারে বড় প্রভাব ফেলতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে খুব সাবধান, বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে। আপাতত যে কোনও বড় আর্থিক সিদ্ধান্ত না নেওয়াই ভালো। 

ধনু রাশি: ধনু রাশির জাতকদের জন্য শুক্রের প্রভাবে গৃহস্থালী এবং গাড়ির পিছনে খরচ বাড়বে। অবাঞ্ছিত খরচ বেড়ে যেতে পারে কয়েক গুণ। রিয়েল এস্টেট সম্পর্কিত ব্যবসায় জড়িয়ে থাকলে আর্থিক সমস্যায় ভুগতে পারেন। পারিবারিক দ্বন্দ্ব আপনার দক্ষতার উপর প্রভাব ফেলবে। আয়ের উপর প্রভাব ফেলবে। নতুন কেনাকাটার প্ল্যান থাকলে বুদ্ধিমানের সঙ্গে টাকা খরচ করুন, না হলে লস হতে পারে।

মীন রাশি: মীন রাশির জাতকদের জীবনে বিলাসিতা বৃদ্ধি পেতে পারে। আর্থিক সিদ্ধান্ত ব্যয়বহুল প্রমাণিত হতে পারে। মূল্যবান জিনিসপত্র হারানোর বা চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিলাসবহুল জীবনে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


কর্কট রাশি: কর্কট রাশির জাতকদের জন্য এই শুক্রের রাশির পরিবর্তন ভাগ্যের উপর প্রভাব ফেলতে পারে। যার ফলে কর্মক্ষেত্রে বাধা আসতে পারে। ফলে আর্থিক ক্ষতিও হতে পারে। পিতার সঙ্গে ঝামেলায় জড়াতে পারেন বা পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে। 

সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য শুক্রের গোচর অষ্টম ঘরের প্রভাবকে আরও বাড়িয়ে তুলতে পারে, যা অপ্রত্যাশিত ভাবে জীবনে নানা ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে। কর্মক্ষেত্রে খ্যাতি ও সুনাম নষ্ট হতে পারে। শত্রুর কারণে ব্যবসায় বড় ক্ষতি হতে পারে। স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় করতে গিয়ে সেভিংস শেষ হয়ে যেতে পারে। এই সময় কাউকে টাকা ধার দেওয়া থেকে বিরত থাকুন। টাকা ফেরত পাওয়া খুব কঠিন হয়ে উঠতে পারে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement