
Shukra Gochar 2026: জ্যোতিষ গণনা অনুযায়ী, আগামী ৪ মার্চ ২০২৬ সম্পদের গ্রহ শুক্র প্রবেশ করবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হল শনি, যিনি আবার শুক্রের বন্ধু গ্রহ হিসেবে পরিচিত। ফলে এই গোচরকে অত্যন্ত শুভ বলে মনে করছেন জ্যোতিষীরা। বিশেষ করে পাঁচটি রাশির জাতকদের জীবনে অর্থ, সাফল্য ও সুখের নতুন অধ্যায় শুরু হতে পারে।
বৃষ রাশি
বৃষ রাশির অধিপতি শুক্র নিজেই। তাই এই নক্ষত্র পরিবর্তনের সরাসরি সুফল পাবেন বৃষ রাশির জাতকরা। জীবনে আরাম-আয়েশ ও বিলাসিতা বাড়বে। দীর্ঘদিন ধরে গাড়ি বা জমি-বাড়ি কেনার পরিকল্পনা থাকলে তা বাস্তবায়িত হতে পারে। কর্মক্ষেত্রে সুবিধা বাড়বে এবং আয়ের নতুন রাস্তা খুলে যেতে পারে।
মিথুন রাশি
মিথুন রাশির জন্য শুক্রের এই গোচর কেরিয়ার সংক্রান্ত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীরা বিদেশি যোগাযোগ থেকে লাভবান হতে পারেন। চাকরিজীবীদের পদোন্নতি বা পছন্দের জায়গায় বদলির যোগ রয়েছে। কথাবার্তার দক্ষতা বাড়বে, যার ফলে জটিল কাজও সহজে সামলাতে পারবেন।
কন্যা রাশি
এই সময় কন্যা রাশির জাতকদের আর্থিক স্থিতি দৃঢ় হবে। পুরনো সঞ্চয় ও বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিচারাধীন কোনও মামলায় আপনার পক্ষে রায় আসতে পারে। পারিবারিক পরিবেশ থাকবে শান্ত ও সুখের।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতকদের জীবনে প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখবর আসতে পারে। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসার যোগ রয়েছে। সন্তানদের নিয়ে সুখবর পেতে পারেন। বিলাসবহুল খাতে খরচ বাড়লেও আয়ও সমানতালে বৃদ্ধি পাবে।
কুম্ভ রাশি
উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি এবং কুম্ভ রাশির অধিপতি একই হওয়ায় এই গোচর কুম্ভ রাশির জাতকদের জন্য বিশেষ শুভ। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। আটকে থাকা কাজ শেষ হতে পারে এবং নতুন বড় প্রকল্প শুরু করার সুযোগ আসবে।