Malavya Rajyog 2026: ২ সেপ্টেম্বর শুক্র গোচরে মালব্য রাজযোগ, ৩ রাশির অর্থলাভ, চাকরি ও ব্যবসায় সাফল্য

Malavya Rajyog 2026: ২ সেপ্টেম্বর শুক্র গোচর করছে। যার ফলে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ। এই যোগ অত্যন্ত শক্তিশালী। এর ফলে টাকার অভাব মিটে যাবে। সেই সঙ্গে চাকরি এবং ব্যবসাতেও মিলবে সাফল্য।

Advertisement
২ সেপ্টেম্বর শুক্র গোচরে মালব্য রাজযোগ, ৩ রাশির অর্থলাভ, চাকরি ও ব্যবসায় সাফল্যশুক্র গোচর ২০২৬
হাইলাইটস
  • ২ সেপ্টেম্বর শুক্র গোচর করছে
  • যার ফলে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ
  • এই যোগ অত্যন্ত শক্তিশালী

বৈদিক জ্যোতিষ মতে, শুক্র অত্যন্ত প্রভাবশালী একটি গ্রহ। এটি ধন, বৈভব, ঐশ্বর্য, প্রেম এবং ভৌতিক সুখ-সুবিধার কারক। আর ভাল খবর হল, ২ সেপ্টেম্বর শুক্র প্রবেশ করছে তুলা রাশিতে। আর এটি শুক্রের নিজের রাশি। তাই শুক্রের তুলা রাশিতে গোচর অত্যন্ত শুভ মালব্য রাজযোগ তৈরি করবে। যার ফলে ভাগ্য খুলে যাবে ৩ রাশির। এই সব রাশির জাতক এবং জাতিকাদের টাকার অভাব মিটে যাবে। চাকরি ও ব্যবসাতে উন্নতি হবে। বাড়বে ইনকাম। সেই সঙ্গে পরিবারে ভাল সময় কাটাতে পারবেন। 

তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শুক্র গোচরে ঠিক কোন ৪ রাশির সেরা সময় কাটবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে কোনও কথাই নেই।

তুলা রাশি
এই রাশির অধিপতি শুক্র। তাই মালব্য রাজযোগে সেরার সেরা সময় কাটাবে তুলা রাশির জাতক এবং জাতিকারা। এই সময় ভাগ্য সঙ্গে থাকবে। যার ফলে চাকরিতে এগিয়ে যাবেন। বিরাট প্রোমোশনের সম্ভাবনা রয়েছে। এছাড়া এই সময় ব্যবসা বড় হবে। নতুন প্রোজেক্ট পেতে পারেন। মিলতে পারে নয়া ক্লায়েন্ট। 

এই গোচরে মন ভাল থাকবে। পরিবারের সকলের সঙ্গে মিলে মিশে দিন কাটাতে পারবেন। মিটে যাবে ঝামেলা-অশান্তি। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

মিথুন রাশি
এই রাশির জন্য শুক্রের এই গোচর সেরা সময় নিয়ে আসবে। মালব্য রাজযোগে টাকার অভাব কেটে যাবে। হুট করে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে। সেই সঙ্গে ভাগ্যের চাকা ঘুরবে। সাফল্য আসবে সবক্ষেত্রেই। 

এই বিশেষ গোচরে কেরিয়ারে উন্নতি হবে। নতুন দায়িত্ব পেতে পারেন। সেই সঙ্গে পরিবারেও সুসময় আসার সম্ভাবনা প্রবল। তাই চিন্তার কিছু নেই। 

মকর রাশি
এই রাশির জাতক এবং জাতিকাদের জন্যও শুক্রের এই গোচরে উন্নতি হবে। চাকরিতে বিরাট উন্নতির আশা রয়েছে। বড় প্রোমোশন হতে চলেছে। মিটে যাবে অফিসের পলিটিক্সের সমস্যা। উল্টে অনেকেই পরামর্শ চাইবেন।

ব্যবসা বড় হবে। মিলবে নতুন ক্লায়েন্ট। সেই সঙ্গে নতুন গাড়ি বা বাড়ি কিনতে পারবেন। শুধু তাই নয়, এই সময় পরিবারে সবাই সুস্থ থাকবেন। মিটে যাবে বহু সমস্যা। 

Advertisement

শুক্রে কৃপা পাবেন কীভাবে? 

  • শুক্রবার কোনও দুঃস্থ মানুষকে চাল, দুধ বা সাদা কাপড় দান করুন।
  • শুক্রবার মা লক্ষ্মীকে পদ্ম অর্পণ করুন। 

 

POST A COMMENT
Advertisement