Shukra Gochar 2026: এপ্রিলেই ৪ রাশির সুখের দিন শুরু, অর্থাভাব শেষ, চাঁদের নক্ষত্রে শুক্রের প্রবেশ

প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র। আর এই গ্রহ চাঁদের রোহিনী নক্ষত্রে প্রবেশ করছে। শুক্রের এই নক্ষত্র গোচর ২৭ এপ্রিল ২০২৬, সোমবার রাত ৯টা ০৮ মিনিটে হবে। এই নক্ষত্রে শুক্র থাকবে ৮ মে পর্যন্ত। আর শুক্রের এই গোচরের জন্য ৪ রাশির জাতকদের ভাল সময় কাটবে। 

Advertisement
এপ্রিলেই ৪ রাশির সুখের দিন শুরু, অর্থাভাব শেষ, চাঁদের নক্ষত্রে শুক্রের প্রবেশ শুক্র গোচর ২০২৬
হাইলাইটস
  • প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র
  • এই গ্রহ চাঁদের রোহিনী নক্ষত্রে প্রবেশ করছে
  • শুক্রের এই নক্ষত্র গোচর ২৭ এপ্রিল ২০২৬, সোমবার রাত ৯টা ০৮ মিনিটে হবে

প্রেম এবং সুখের কারক গ্রহ হল শুক্র। আর এই গ্রহ চাঁদের রোহিনী নক্ষত্রে প্রবেশ করছে। শুক্রের এই নক্ষত্র গোচর ২৭ এপ্রিল ২০২৬, সোমবার রাত ৯টা ০৮ মিনিটে হবে। এই নক্ষত্রে শুক্র থাকবে ৮ মে পর্যন্ত। আর শুক্রের এই গোচরের জন্য ৪ রাশির জাতকদের ভাল সময় কাটবে। 

এই নির্দিষ্ট সময় এই সব রাশির জাতকদের প্রেমের সম্পর্ক শক্ত হবে। মানসিক চঞ্চলতা কমবে। মন শান্ত থাকবে। প্রচুর ইনকাম হবে। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন সেই ৪ রাশি সম্পর্কে। 

বৃষ রাশি
এই সময়টা দারুণ কাটবে বৃষ রাশির। শুক্র রোহিনী নক্ষত্রে প্রবেশ করার পরই ইতিবাচক পরিবর্তন আসবে আপনাদের জীবনে। চাকরির নতুন সুযোগ তৈরি হবে। নতুন কোনও আয়ের স্রোত তৈরি হবে। অপ্রত্যাশিত ধন প্রাপ্তি হবে। অর্থকষ্ট কেটে যাবে। ব্যাঙ্কে ভাল পরিমাণ টাকা পাবেন। কেরিয়ারে নতুন উচ্চতায় পৌঁছে যাবেন। বসের কাছের পাত্র হয়ে উঠবেন। প্রেম এবং বৈবাহিক জীবনে সুখ বাড়বে। 

কর্কট রাশি
এই রাশির জাতকদের জন্যও সময়টা যাবে সেরার সেরা। এই জাতকদের কেরিয়ারে বিরাট উন্নতি হবে। নতুন দায়িত্ব পাবেন। লম্বা সময় ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। সমাজে প্রতিষ্ঠা বাড়বে। সকলে আপনাদের কাছে এসে পরামর্শ নেবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। এই সময় জমি বা বাহন কিনতে পারেন।

সিংহ রাশি
এই সময়টা দারুণ কাটবে সিংহ রাশিরও। কার্যক্ষেত্রে সহকর্মীরা আপনাদের সাহায্য করবেন। আয় বৃদ্ধি হবে। নতুন সুযোগ তৈরি হবে। পার্টনারশিপের ব্যবসায় ডিল পাবেন। জীবনসঙ্গী সহযোগিতা করবে। প্রেমের সম্পর্ক দারুণ কাটবে। যত দূরত্ব ছিল মিটে যাবে।

ধনু রাশি
ধনু রাশির জাতকদের জন্য এই গোচরটা দারুণ কাজ করবে। নতুন সম্পর্ক তৈরি হতে পারে। ব্যবসায় সফল হবেন। পার্টনারশিপ ব্যবসায় আপনাদের কথা সকলে শুনবেন। আর্থিক সমস্যা মিটে যাবে। এই সময় বিনিয়োগ করলে ভাল ফল পাবেন। আত্মবিশ্বাস বাড়বে। তাই চিন্তার কোনও কারণ নেই। বরং ভাল সময় কাটানোর জন্য এবার তৈরি হন।

Advertisement

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement