Shukra Gochar: ২ মার্চ থেকে ৩ রাশির আর্থিক লাভ, শুক্র গোচরে উন্নতি নিশ্চিত

বৈদিক জ্যোতিষ অনুসারে, শুক্র গ্রহ নিজের রাশি পরিবর্তন করলে সারা পৃথিবীতে তার প্রভাব পড়ে। বিশেষত, মানব জীবনে তার প্রভাব থাকে বেশি। এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে শুক্র কুম্ভ রাশিতে রয়েছে। আর জ্যোতিষ মতে, ২ মার্চ ২০২৬ সালে নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করবে শুক্র। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হবে। 

Advertisement
২ মার্চ থেকে ৩ রাশির আর্থিক লাভ, শুক্র গোচরে উন্নতি নিশ্চিতশুক্র গোচর
হাইলাইটস
  • শুক্র গ্রহ নিজের রাশি পরিবর্তন করলে সারা পৃথিবীতে তার প্রভাব পড়ে
  • মানব জীবনে তার প্রভাব থাকে বেশি
  • ২ মার্চ ২০২৬ সালে নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করবে শুক্র

বৈদিক জ্যোতিষ অনুসারে, শুক্র গ্রহ নিজের রাশি পরিবর্তন করলে সারা পৃথিবীতে তার প্রভাব পড়ে। বিশেষত, মানব জীবনে তার প্রভাব থাকে বেশি। এই প্রসঙ্গে বলে রাখি, বর্তমানে শুক্র কুম্ভ রাশিতে রয়েছে। আর জ্যোতিষ মতে, ২ মার্চ ২০২৬ সালে নিজের উচ্চ রাশি মীনে প্রবেশ করবে শুক্র। যার ফলে মালব্য রাজযোগ তৈরি হবে। 

এমন পরিস্থিতিতে শুক্রের গোচরের প্রভাব সব রাশির উপরই পড়বে। মোটের উপর ভালই কাটবে সময়। তবে সবথেকে বেশি লাভবান হবে ৩ রাশি। তাদের আর্থিক স্থিতি মজবুত হবে। আসুন জেনে নেওয়া যাক, সেই ৩ লাকি রাশি সম্পর্কে।

মীন রাশি
আপনাদের রাশিতে আসতে চলেছে শুক্র। যার ফলে ভাল সময় কাটবে নিশ্চিত। আত্মবিশ্বাস বাড়বে। আপনার ব্যক্তিত্বের দিকে আকৃষ্ট হবেন অনেকে। 

এই সময় ব্যবসায় যুক্ত ব্যক্তিরা নতুন অর্ডার পাবেন। অনেকদিন ধরে আটকে থাকা কাজ হয়ে যাবে। প্রোমোশনও পাওয়ার যোগও রয়েছে। সামাজিক মান-সম্মান বাড়বে। নেটওয়ার্কিং আরও মজবুত হবে। যদিও এই সময় অতি উৎসাহী হয়ে উঠবেন না। তাতে বিপদ হতে পারে।

বৃষ রাশি
ভাল সময় কাটানোর জন্য তৈরি হন আপনারাও। কারণ, বৃষ রাশির জাতকদের জন্য শুভ সংবাদ বয়ে আনবে শুক্র। আপনাদের ইনকাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে। আয়ের নতুন স্রোত তৈরি হতে পারে। পুরনো বিনিয়োগে দারুণ লাভ পাবেন। চাকরিতে উন্নতির রয়েছে আশা। শুধু তাই নয়, স্যালারি বৃদ্ধিও হতে পারে। বোনাস পেতে পারেন। 

যাঁরা ব্যবসায় সময় দিচ্ছেন, তাঁরাও লাভের মুখ দেখবেন। জীবনে সুখ এবং সুবিধা বাড়বে। আর্থিক স্থিতি মজবুত হবে। তবে বিনিয়োগের সিদ্ধান্ত নিন ভেবে চিন্তে।

মিথুন রাশি
আপনাদের কেরিয়ার নতুন উচ্চতায় পৌঁছে যাবে। উন্নতির পথে এগিয়ে যাবেন। পদস্ত আধিকারিকরাও সাহায্যে এগিয়ে আসবেন। মিলতে পারে প্রোমোশন। এছাড়া ব্যবসা বৃদ্ধি পেতে পারে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন। এছাড়া সরকারি কাজে সফলতা এবং প্রতিষ্ঠা বৃদ্ধি পেতে পারে। 

Advertisement

এই সময় আর্থিক স্থিতি আরও মজবুত হবে। জীবনে এগিয়ে যাবেন। তবে এই সময়কে কোনও অবহেলা করবেন না। তাহলে পিছিয়ে পড়তে পারেন জীবনযুদ্ধে।

বিদ্র: এই প্রতিবেদনটি পড়ার জন্য ধন্যবাদ। তবে এই নিবন্ধটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশে লেখা হয়েছে। আমাদের তরফে এই তথ্যকে নিশ্চিত বলে জানান হচ্ছে না।

 

POST A COMMENT
Advertisement