শুক্র গোচর ২০২৬শুক্র অত্যন্ত প্রভাবশালী গ্রহ। এটি প্রেম, সৌন্দর্য, সম্প্রীতি, বিয়ে, ধন-সম্পদ, বিলাসিতা এবং সুখের কারক। তাই এই গ্রহটি যখন রাশি বদলায়, তার প্রভাব সকলের উপরই পড়ে। আর ভাল খবর হল, ২২ নভেম্বর ২০২৬ শুক্র গ্রহ আবার তুলা রাশিতে গোচর করবে। তাতেই ম্যাজিক হবে ৪ রাশির জীবনে। রাতারাতি ভাগ্য বদলে যাবে। টাকার অভাব হবে শেষ। প্রচুর ধন-সম্পদ পাবেন। সেই সঙ্গে পরিবারে বিরাজ করবে শান্তি। কেরিয়াবে বড় উন্নতির সম্ভাবনা।
তাই আর সময় নষ্ট নয়, বরং জেনে নিন শুক্রের মহাগোচরে ঠিক কোন কোন রাশির জীবন বদলে যাবে। সেই তালিকায় নিজের রাশির নাম থাকলে ভাল সময় কাটানোর জন্য তৈরি হয়ে যান।
মেষ রাশি (Aries)
শুক্র গোচরে মেষ রাশির ভাগ্য বদলে যাবে। বিরাট উন্নতি হবে। চাকরিতে এবার বড় প্রোমোশনের সম্ভাবনা প্রবল। মাইনে অনেকটাই বাড়তে পারে। অফিসে নয়া দায়িত্ব পেয়ে যাবেন। অফিসে সকলেই সম্মান করবেন। বসও প্রাধান্য দেবেন।
এই সময় ইতিবাচক চিন্তা করতে পারবেন। যার ফলে মন থাকবে ভাল। সেই সঙ্গে টাকার অভাব মিটে যাবে। প্রচুর ইনকাম হবে। বাড়িতে সকলেই ভাল থাকবেন।
তুলা রাশি (Libra)
এই রাশির জন্যও সময়টা খুবই ভাল কাটবে। শুক্র গোচরে অর্থের অভাব হয়ে যাবে শেষ। সেই সঙ্গে ইনকাম বাড়বে। জীবনে এক লাফে উন্নতি হবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। শুধু তাই নয়, জীবনের বহু জটিলতা থেকে মুক্তি পাবেন। এই সময় সকলে মিলে সুস্থ থাকতে পারবেন। তাই অহেতুক দুশ্চিন্তা নয়।
কন্যা রাশি (Virgo)
শুক্র গোচর করতে চলেছে। তাতে ২২ নভেম্বর থেকেই ভাগ্য সঙ্গ দেবে কন্যা রাশির। আর্থিক অবস্থা ফিরে যাবে। টাকার অভাব মিটবে। শুধু তাই নয়, এই সময় চাকরিতে নতুন দিশা পাবেন। মিটে যাবে অনেক জটিলতা। কাজের জায়গায় পলিটিক্স থেকে মুক্তি পাবেন। শুধু তাই নয়, বাড়ি বা গাড়ি কিনতে পারেন। প্রেমের সম্পর্ক সঠিক দিকে মোড় নিতে পারে। তাই স্ট্রেস নেবেন না।
বৃষ রাশি (Taurus)
এই রাশির জন্য শুক্রের গোচর সেরা সময় নিয়ে আসবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। মামলা থেকে মুক্তি পাবেন। কেটে যাবে মানসিক অস্থিরতা। শান্ত থাকতে পারবেন।
শুধু তাই নয়, এই সময় কেরিয়ারে বড় লাফ দিতে পারবেন। মাইনে বাড়তে পারে। প্রোমোশনের সম্ভাবনাও প্রবল। টাকা পাবেন প্রচুর। তাই সুসময়ের জন্য রেডি থাকুন।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।