Shukra Gochar 2026: ১১ সেপ্টেম্বর স্বাতী নক্ষত্রে শুক্র গোচর, প্রচুর অর্থলাভ ৩ রাশির, জীবনে সুখের এন্ট্রি

১১ সেপ্টেম্বর শুক্র গোচর করছে স্বাতী নক্ষত্রে। এটা অত্যন্ত শুভ একটি গোচর। এতে ভাগ্য ফিরবে ৩ রাশির। প্রচুর টাকা পাবেন। সেই সঙ্গে সুখ আসবে। এছাড়া চাকরি ও ব্যবসাতেও এগিয়ে যাবেন।

Advertisement
১১ সেপ্টেম্বর স্বাতী নক্ষত্রে শুক্র গোচর, প্রচুর অর্থলাভ ৩ রাশির, জীবনে সুখের এন্ট্রিশুক্র গোচর ২০২৬
হাইলাইটস
  • ১১ সেপ্টেম্বর শুক্র গোচর করছে স্বাতী নক্ষত্রে
  • এটা অত্যন্ত শুভ একটি গোচর
  • চাকরি ও ব্যবসাতেও এগিয়ে যাবেন

জ্যোতিষ মতে, শুক্র একটি অত্যন্ত শক্তিশালী গ্রহ। এই গ্রহটি সুখ, বৈভব, সৌন্দর্য, আকর্ষণ, বিলাসিতা এবং ধনের প্রতীক। আর এই বিশেষ গ্রহই এবার রাশি পরিবর্তন করছে। এটি গোচর করছে রাহুর স্বাতী নক্ষত্রে। শুক্রের এই নক্ষত্র পরিবর্তন হচ্ছে ১১ সেপ্টেম্বর ২০২৬। যার ফলে ৪ রাশির বিরাট উন্নতি হবে। জীবনে আসবে সুখ। সেই সঙ্গে প্রচুর অর্থলাভ হবে। সাফল্য ধরা দেবে জীবনে। চাকরি ও ব্যবসায় হবে উন্নতি। 

জ্যোতিষ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, স্বাতী নক্ষত্র হল ২৭টি নক্ষত্রের মধ্যে একটি। এটি ১৫ তম নক্ষত্র। এটি রাহুর নক্ষত্র। আর সেই নক্ষত্রে গোচর করতে চলেছে শুক্র। যাতে ৩ রাশির জীবনে সেরা সময় আসবে। 

মেষ রাশি
স্বাতী নক্ষত্রে গোচর করছে শুক্র। এই নক্ষত্র পরিবর্তনে সেরা সময় আসবে মেষ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে। এই যোগে টাকার অভাব মিটে যাবে। ঝামেলা অশান্তি থেকে মুক্তি পাবেন। এই সময় চাকরিতে উন্নতি হবে। ব্যবসা বড় হবে। সাফল্য ধরা দেবে জীবনে। এই সময় পরিবারেও সুখবর আসবে। তাই চিন্তার কিছু নেই। 

মিথুন রাশি
মিথুন রাশির জন্যও শুক্রের এই নক্ষত্র গোচর সেরা সময় নিয়ে আসবে। এই গোচরে বুদ্ধি বাড়বে। সেই সঙ্গে পড়াশোনায় ভাল সময় শুরু হবে। বড় কোনও পরীক্ষা ক্র্যাক করে ফেলতে পারেন। এই সময় টাকার অভাব দূর হয়ে যাবে। প্রচুর অর্থ পাবেন। এছাড়া চাকরিতে এগিয়ে যাবেন। বড় কোনও পদ পেতে পারেন। এই সময় মন ভাল থাকবে। 

এই রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা বড় হবে। ভাল পার্টনার পাবেন। প্রচুর ইনভেস্টমেন্ট আসবে। তাই চিন্তার কিছু নেই। 

কন্যা রাশি
স্বাতী নক্ষত্রে গোচর করছে শুক্র। যার ফলে কন্যা রাশির জাতক এবং জাতিকারাও সেরা সময় কাটাতে পারবেন। এই যোগে টাকার সমস্যা থেকে মুক্তি পাবেন। বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। চাকরিতে বিরাট উন্নতির যোগ রয়েছে। জীবনে আসবে সুখ। 

Advertisement

এছাড়া যাঁরা ব্যবসা করেন, তাঁরাো এগিয়ে যাবেন। বড়সড় সব সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাই অহেতুক দুশ্চিন্তা করবেন না। 

ভাল ফল পেতে কী করবেন? 
শুক্রের এই গোচরে ভাল ফল পেতে প্রতি শুক্রবার লক্ষ্মীর আরাধনা করুন। সেই সঙ্গে শুক্রবার দুঃস্থ মানুষকে চাল, দুধ, চিনি দিন। এছাড়া প্রতিদিন সকালে জপ করুন ‘ওঁ শুঁ শুক্রায় নমঃ’ মন্ত্র। তাহলে এই  গোচরে সেরা ফল পাবেন। 


বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই। 

 

POST A COMMENT
Advertisement