শুক্র গোচর জুলাই ২০২৬জ্যোতিষ মতে শুক্র অত্যন্ত প্রভাবশালী গ্রহ। আর এই গ্রহটি ৪ জুলাই ২০২৬ সন্ধে ৭টা ১৮ মিনিটে কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে যাচ্ছে। আর শুক্রের এহেন রাশি পরিবর্তন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, সিংহ হল সূর্যের রাশি। যার ফলে এই রাশিতে শুক্রের গোচরে ১২ রাশির জীবনে বিরাট প্রভাব পড়বে। কিন্তু এই গোচরে সবথেকে ভাল ফল পাবে ৫ রাশি।
প্রসঙ্গত, ১ অগাস্ট ২০২৬ পর্যন্ত সিংহ রাশিতেই থাকবে শুক্র। তারপর কন্যা রাশিতে যাবে শুক্র। যার ফলে এই ২৭ দিন ৫ রাশির জীবনে আছড়ে পড়বে সেরা সময়। তারা প্রেমের দেখা পাবেন। টাকার অভাব মিটে যাবে। ভাগ্যের সঙ্গ পাবেন। তাই এই সব রাশি সম্পর্কে জেনে নিন।
তুলা রাশি
এই রাশির জাতক এবং জাতিকারা শুক্র গোচরে সেরা সময় কাটাবেন। আপনাদের চাকরি এবং ব্যবসায় হবে উন্নতি। টাকার অভাব দূর হয়ে যাবে। মিলবে পদ ও প্রতিষ্ঠা। এছাড়া এই সময় একাধিক নতুন কাজ শুরু করতে পারবেন।
বৃশ্চিক রাশি
কেরিয়ারে নতুন সুযোগ আসবে আপনাদের সামনে। বিরাট প্রোমোশন হতে পারে। বাড়তে পারে মাইনেও। পাশাপাশি টাকার জোগান বাড়বে। ধনসম্পত্তি পেতে পারেন। তবে এই সময় ভেবেচিন্তে সব সিদ্ধান্ত নিতে হবে। পার্টনারের সঙ্গে বেকার ঝামেলায় জড়াবেন না।
ধনু রাশি
এই রাশির জন্যও শুক্র গোচর টাকা-পয়সার সমস্যা মিটিয়ে দেবে। আপনাদের কাছে আয়ের নতুন রাস্তা খুলে যাবে। মিলবে অনেক টাকা। পাশাপাশি আটকে থাকা টাকাও পেয়ে যাবেন। এছাড়া এই যোগে নতুন করে যাত্রা করতে পারেন। নতুন কাজ শুরু করতেও পারেন।
কুম্ভ রাশি
জুলাইতে শুক্র গোচরে সেরা সময় কাটাবে এই রাশির জাতক এবং জাতিকারা। আপনাদের প্রেমের সম্পর্ক বৃদ্ধি পাবে। পরিবারে শান্তি আসবে। পাশাপাশি অফিসেও সহকর্মীরা সঙ্গ দেবেন। বড়সড় জটিলতা মিটবে। এছাড়া এই সময় টাকার অভাব শেষ হয়ে যাবে। ইনকামের নতুন রাস্তা পাবেন।
মীন রাশি
এই রাশির জন্য অর্থকষ্ট শেষ হয়ে যাবে। অনেক দিন ধরে আটকে থাকা কাজ এবার হয়ে যাবে। ঝামেলা অশান্তি থেকেও মুক্তি পাবেন। মনে আসবে শান্তি। পাশাপাশি কেরিয়ারে এগিয়ে যাবেন। প্রোমোশনের বিরাট যোগ রয়েছে। এই সময় পরিবারও সঙ্গ দেবে। অনেক জটিলতা মিটবে।
বিদ্র: এই নিবন্ধটি শুধুমাত্র একটা অনুমান দেওয়ার জন্য লেখা হয়েছে। এর বাস্তব প্রতিফলন যে ঘটবেই, তার কোনও নিশ্চয়তা নেই।